জেলা 

অসীমা পাত্রের নির্বাচনী প্রচারে স্থানীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

নৌশাদ মল্লিক নিজস্ব প্রতিনিধি: ধনিয়াখালি বিধানসভার প্রার্থী অসীমা পাত্রের সমর্থনে আজ এক কর্মীসভা অনুষ্ঠিত হয়ে গেল ধনিয়াখালি বাস ষ্ট্যান্ডে। বিপুল উৎসাহ উদ্দীপনায় এই কর্মীসভা কার্যত জনসভায় রুপ নেয়।

ভিড়ে ঠাসা বাসস্ট্যান্ডের কর্মীসভায় বক্তব্য রাখেন সাংসদ রচনা ব্যানার্জী, বিধায়ক অসীমা পাত্র, সৌমেন ঘোষ প্রমুখ।

Advertisement

ধনিয়াখালীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়নের কান্ডারী অসীমা পাত্র কে বিপুল ভোটে জয় যুক্ত করার আহ্বান জানিয়ে সাংসদ রচনা ব্যানার্জী বলেন আমাদের দিদি মমতা ব্যানার্জী লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, গৃহহীনদের জন্য বাংলার বাড়ি দিচ্ছেন তাই এই সামাজিক প্রকল্প গুলিকে রক্ষা করতে দিকে দিকে মমতা ব্যানার্জীর তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। ধর্মীয় বিভাজনকারী সাম্প্রদায়িক বিজেপি কে একটিও ভোট না দেবার আহ্বান জানান।

তৃণমূল প্রার্থী অসীমা পাত্র ধনিয়াখালীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বেশ কিছু আগামী কর্মসূচির কথা ঘোষনা করেন। বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন দীঘা যাবার বাস ছাড়বে। গুড়াপে একটি বাসস্ট্যান্ডের নির্মান। শিবাইচন্ডী সব্জি বাজারের আধুনিকীকরণ। আদিবাসীদের জন্য বিশ্রাম ঘর। ধনিয়াখালীর তাঁত শিল্পের আধুনিকীকরন। তিনি জানান মা মাটি মানুষের সরকারের অন্যতম সাফল্য ধনিয়াখালীর হাসপাতাল কে ষ্টেট জেনারেল হাসপাতালে উন্নত করা। বিভিন্ন স্থানের শ্মশান কে উন্নত করা। বিভিন্ন স্থানে হাই ষ্ট্যান্ড লাইট পোষ্ট স্থাপন। বিভিন্ন বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ। কলেজের পাঁচিল নির্মাণ। ধনিয়াখালী ও গুড়াপ থানা এলাকার মধ্যে ১৫৫ টি সি সি ক্যামেরা স্থাপন। সুসংহত শিশুকেন্দ্র নির্মাণ সহ অসংখ্য উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন ঘোষ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ