কলকাতা 

গড়িয়ার পার্লারে মহিলাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা যুবকের! তদন্তে পুলিশ

শেয়ার করুন

মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার গড়িয়ায় তেতুলতলা নামক এলাকায় খুন হয়ে গেল ৫০ বছরের এক মহিলা। ওই মহিলাকে খুন করার পর যুবক নিজে আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে। বিবাহিত রুপবানী দাসের প্রেমিকা ছিলেন এই যুবক যিনি তাকে খুন করেছেন। এই খুনের নেপথ্যে কি কারন আছে? তাক খতিয়ে দেখছে পুলিশ! মঙ্গলবার দুপুরের এই ঘটনায় গড়িয়ার তেতুলতলা এলাকায় উত্তেজনা দেখা দেয়।

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম রূপবাণী দাস। বয়স প্রায় ৫০ বছর। প্রায় ১৫ বছর ধরে রূপবাণী তেঁতুলতলার ওই বিউটি পার্লারে রূপটান শিল্পীর কাজ করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও তাঁকে কর্মক্ষেত্রে বাইকে করে ছেড়ে দিয়ে যান স্বামী অনুপ কুমার দাস। তার কিছু ক্ষণ পরে দুঃসংবাদ পান তিনি।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ রূপবাণীর স্বামী তাঁকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে বাইক নিয়ে চলে যান। খানিক ক্ষণের মধ্যে এক যুবক পার্লারে উপস্থিত হন। তাঁর সঙ্গে পার্লারের মধ্যেই তর্কাতর্কি শুরু হয় রূপবাণীর। তার পর হামলা এবং আত্মহত্যার ঘটনা ঘটে।

১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে ফোন যায় রূপবাণীর বাড়িতে। জানানো হয়, ওই মহিলার সঙ্গে এক যুবকের প্রচণ্ড গোলমাল হচ্ছে। এরপর ওই মহিলার স্বামী বাইক নিয়ে ফের পার্লারে আছেন এসে দেখেন ততক্ষণ এসব কিছু শেষ হয়ে গেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ