কলকাতা 

তরুণ লেখক জামিতুল ইসলামের ‘বিপন্ন বাংলাভাষী’ গ্রন্থের উন্মোচন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বাংলা ভাষার ইতিহাস, বর্তমান ও সংকটের গল্প যেন উঠে এসেছে একটি বইয়ের পাতায়। সময়ের কণ্ঠ সংবাদপত্রের সম্পাদক জামিতুল ইসলামের কলমে লেখা গবেষণাধর্মী গ্রন্থ ‘বিপন্ন বাংলাভাষী’ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ বিধানসভায়। বইটির মোড়ক উন্মোচন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, “জামিতুল ইসলামের লেখা এই গ্রন্থে বাংলা ভাষা ও বাঙালির ঐতিহ্যকে তথ্যসমৃদ্ধভাবে তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে এমন একটি বইয়ের প্রয়োজন ছিল। আমি আজ প্রকাশ হতে দেখে আনন্দিত। বইটি পাঠ করলে পাঠক কেবল সমৃদ্ধই হবেন না, নতুন জ্ঞান ও অভিজ্ঞতায় উদ্বুদ্ধ হবেন।”

লেখক জামিতুল ইসলাম তার অনুভূতি প্রকাশ করে জানান, এই বই সমাজে সচেতনতার আলো ছড়াবে। বাংলাভাষী মানুষের ইতিহাস, সংগ্রাম ও বর্তমান প্রেক্ষাপট পাঠককে গভীরভাবে ভাবতে বাধ্য করবে বলেই তার বিশ্বাস।

একটি সাহিত্য-গবেষণার মেলবন্ধনে গড়ে ওঠা ‘বিপন্ন বাংলাভাষী’ শুধু একটি গ্রন্থ নয়, বরং এটি বাঙালির অস্তিত্বরক্ষার এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে পারে—এমনটাই মনে করছেন অনেকেই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ