বৈদ্যবাটিতে নবী দিবস পালিত হলো
বিশেষ প্রতিনিধি : বিশ্ব নবী দিবস উপলক্ষে হুগলির বৈদ্যবাটি কাজিপাড়া,মাঠপাড়া,ও আশপাশের থেকে এক বিশাল জাসনে জুলুস নিয়ে বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হন। মসজিদ কমিটি তাদের জন্য কিছু সিন্নি, বাচ্চাদের বিস্কুট লজেন্স কেক ইত্যাদি বিতরন করেন। মসজিদ কমিটির সম্পাদক মোহাম্মদ সায়েম আলি, আব্দুল মালেক,সেখ মহাম্মদ রাজ অকৃত্রিম মেহনত করে সুচারু ভাবে পরিচালনা করেন।
নবী মহাম্মদ সঃ এঁর আদর্শময় জীবনের দিক তুলে ধরে বক্তব্য রাখেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না। আজকের দিনে সর্বত্রই ছড়িয়ে পড়ুক সাম্য মৈত্রী ভালোবাসা,আর দূরিভূত হোক হিংসা,বিদ্বেষ, অহংকার। এবং দেশ বাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
Advertisement


