দেশ 

প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে ‘অপারেশন সিঁদুর ‘ এর গুরুত্ব ও বীর শহীদের প্রতি শ্রদ্ধা অর্পণ ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীদের. ……

শেয়ার করুন

অর্পণ বন্দ্যোপাধ্যায় : ভারতবর্ষের আকাশের বাতাসে এখনও কান পাতলে শোনা যাচ্ছে বারুদের শব্দের রেশ। মানুষের মনের ভেতরে বিদ্যমান যুদ্ধের আতঙ্ক, সেই সময় দাঁড়িয়ে একদল শিক্ষা পিপাসু তরুণ – তরুণী দেশের সার্বভৌমিকতা ও ঐক্যতা বোঝাতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করল এক প্রদর্শনীও। আলোচনা সভা যার মুখ্য উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সংবিধান সম্পর্কিত আলোচনা পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্য অভিযানের সেনানিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, ভবিষ্যতের ভারতবর্ষের নাগরিকদের কথায় বারবার এই বার্তাই ফুটে ওঠে কোনমতেই ভারতবর্ষের মাটি দুর্বৃত্তদের জন্য নয়, এবং ধর্ম-বর্ণ জাতি,লিঙ্গের ঊর্ধ্বে উঠে ভারতীয়রা এই দুর্বৃত্তদের প্রতিভা তো বারবার করবে বলেই তারা উক্ত প্রদর্শনীয় আলোচনা সভা থেকে মত ব্যক্ত করে, প্রদর্শনীর নেতৃত্ব দেয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান জনাব আব্দুল হাই ও সাইফুল্লাহ ফাহমি নদভী। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন শিক্ষক অর্পণ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের মাধ্যমে ভারতবর্ষের ঐক্য সম্প্রীতি রক্ষায় আগামী প্রজন্ম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই বার্তায় প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত জনগণের কাছে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ