কলকাতা 

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার আরো দুই!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার দিনগত গভীর রাতে রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুল রহমানকে গ্রেফতার করল ইডি। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ দু’জন সিজিও কমপ্লেক্সে ইডির দফতের হাজিরা দিয়েছিলেন। সঙ্গে কিছু নথিও নিয়ে আসতে বলা হয়েছিল তাঁদের। আজ শুক্রবার কোর্টে হাজির করানো হবে দু’জনকে। রেশন দুর্নীতি মামলায় আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় (বালু) মল্লিক। প্রাক্তন মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী বাকিবুর রহমানকেও গ্রেফতার করেছে ইডি। এ বার আনিসুর এবং বাকিবুরের আত্মীয় আলিফকে গ্রেফতার করল ইডি।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকলে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তালিকায় ছিল দেগঙ্গায় আলিফের বাড়ি এবং চালকল। পাশাপাশি, বারিকের রাজারহাটের ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি। এরপরই বৃহস্পতিবার তাদেরকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়। ঐদিন দুপুর ১২ টা নাগাদ হাজিরা দেওয়ার পর গভীর রাতে তদন্তে অসহযোগিতা করার কারণ দেখিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ