দেশ 

মোদির ডাকেও নীতি আয়োগের বৈঠকে গেলেন না নীতিশ! এনডিএ ছাড়ছেন পাল্টুরাম?

শেয়ার করুন

সেখ ইবাদুল ইসলাম : মোদি সরকারের অন্যতম শরিক তিনি। শুধু তাই নয় তাঁর সমর্থনে সরকার টিকে রয়েছে। আবার ওই রাজ্যকে বেশি অর্থ বরাদ্দ করেছে বলে বিরোধীদলের মুখ্যমন্ত্রীরা মোদির রাখা নীতি আয়োগ এর বৈঠক বয়কট করেছেন। কিন্তু মোদি সরকারের শরিক জনতা দল ইউনাইটেডের নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কেন এই বৈঠকে যোগ দিলেন না তা নিয়ে দিল্লি রাজনীতি এখন সরগরম।

জানা গেছে ,বিগত কয়েক সপ্তাহ ধরে মোদির সঙ্গে নীতিশ কুমারের সংঘাত শুরু হয়েছে। এমনকি গত সপ্তাহে নীতিশ কুমারের ঘনিষ্ঠ আমলার অফিস এবং বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছে। এই ঘটনায় যারপর নয় ক্ষুব্ধ হয়েছিলেন নীতিশ কুমার। তাই কি শনিবারের বৈঠকে যোগ দিলেন না? গত বছর নীতি আয়োগের বৈঠকে নীতিশ কুমার যোগ দেননি তার বদলে যোগ দিয়েছিলেন সেই সময়কার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব! এবার অবশ্য দুজন উপমুখ্যমন্ত্রী শনিবারের নীতি আয়োগ এর বৈঠকে বিহারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন।

Advertisement

যদিও নীতিশ কুমারের এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে বিভিন্ন মহলে থেকে প্রশ্ন তোলা হলেও বিজেপি জানিয়ে দিয়েছে এর মধ্যে কোন রাজনীতি নেই। কারণ নীতীশ কুমার সাধারণত এই ধরনের বৈঠকে যোগ দেন না তার প্রতিনিধি হিসাবে উপমুখ্যমন্ত্রীরা যোগ দিয়ে থাকেন। আসলে কয়েক সপ্তাহ ধরে এনডিএ জোটের সঙ্গে নীতিশ কুমার দূরত্ব তৈরি করতে শুরু করেছেন। কারণ নীতীশ কুমার মোদি সরকারকে সমর্থন করেছেন একটি মাত্র শর্তে যে এবছর মহারাষ্ট্র হরিয়ানা এবং ঝাড়খণ্ডের সঙ্গে বিহারের বিধানসভা ভোট করাতে হবে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি বলে জানা গেছে। আর এতেই প্রচন্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নীতিশ কুমার মোদির সঙ্গ ছাড়েন কিনা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ