আন্তর্জাতিক 

যুদ্ধ অপরাধী হিসেবে ইসরাইলের বিচার করার জন্য আন্তর্জাতিক আদালতের কাছে আহ্বান জানালো ওমান

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : স্পেন, কলম্বিয়া, বলিভিয়া, ভেনিজুয়েলার পর এবার ওমান দাবি করল অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ জনতার উপর ইসরাইলের  পাশবিক বিমান হামলার জন্য আন্তর্জাতিক আদালতে যুদ্ধ অপরাধী হিসেবে বিচার করতে হবে।

গতকাল (শনিবার) সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, গাজার নিরপরাধ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করার ঘটনায় জড়িত সকল যুদ্ধাপরাধীর বিচার করতে হবে।

বিবৃতিতে যুদ্ধাপরাধের প্রমাণ হিসেবে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের মধ্যে জাতিসংঘের পক্ষ থেকে স্থাপিত একটি স্কুলে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৭ ব্যক্তির নিহত হওয়ার কথা তুলে ধরা হয়। এছাড়া, গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র- আল-শিফা হাসপাতালের প্রবেশ পথে একটি অ্যাম্বুলেন্সে ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবরও ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নীতি, আইন ও চুক্তি লঙ্ঘনের ইসরাইলি পদক্ষেপ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সত্যিকারের জাগরণ জরুরি হয়ে পড়েছে।

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর বিন হামাদ আল-বুসাইদি গাজার বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে এবং ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

সময়ের বিচারে প্রায় ২৯ দিন অতিবাহিত হতে চলেছে ইসরাইলের নক্কারজনক আক্রমণ। প্রতিদিন টনটন বোমা অবরুদ্ধ গাজায় বর্ষণ করছে ইসরাইল। ২৯ দিন ধরে চলা এই পাশবিক অত্যাচারে বিশ্ব নীরব দর্শকের ভূমিকা রয়েছে। তবে আসার কথা এই যে রাশিয়া চীন এবং ইরান এই অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা করেছে। এই পরম্পরা যদি বাজায় থাকে তাহলে আগামী দিনে যুদ্ধের বিস্তার আরো ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ