কলকাতা 

শিক্ষক নিয়োগ দুর্নীতি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মত হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাবি সিবিআইয়ের, বিচারপতির মন্তব্য তাহলে ভেঙে ফেলতে হবে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বড় ধরনের কান্ড সামনে আসতে চলেছে বলে আজ কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে সিবিআই জানিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এ ক্লাসের ২০১৪ এর টেট পরীক্ষার ওএমআর শিট নিয়ে এক তদন্তের শুনানি ছিল সেই শুনানিতে হাজির হয়ে সিবিআই এর আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে বলেন দুর্নীতি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তার সঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের তুলনা হতে পারে। উল্লেখ্য ২০০১ সালে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ১১ই সেপ্টেম্বর ধ্বংস হয়েছিল এই বিল্ডিংটি ১১০ তলা ছিল। সেই বিল্ডিং এর সমান নাকি এই রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে কলকাতা হাইকোর্টে আজ অভিযোগ করেছে সিবিআই।

এরপর এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন যদি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মত দুর্নীতি হয়ে থাকে তাহলে তা ভেঙে ফেলতে হবে। এরপর তিনি বলেন,’আর কটা দিন আছে, চলে যেতে হবে, কিন্তু কিছু করে যাব। চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব’, এজলাসেই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতির কথা শুনে আইনজীবী কল্লোল বসু বলেন, বিপ্লব দীর্ঘজীবী হোক। পাল্টা বিচারপতি বলে ওঠেন, বিপ্লব দীর্ঘজীবী হবেই। এরপর তিনি বলেন, ‘যারা ভুলে যায়, তারা অকৃতজ্ঞ, কিছু করে যাব, এভাবে চলতে পারে না’।

২০১৪ সালের টেটে দুর্নীতি যদি ওয়াল্ড ট্রেড সেন্টারের মতই বড় হয়ে থাকে, তাহলে তাৎপর্যপূর্ণভাবে ১১ সেপ্টেম্বর সিবিআই যে তথ্য পেশ করবে তাতে এই দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছানো যাবে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে সব মহলে। এদিন বিচারব্যবস্থা নিয়ে মানুষের মনে নতুন করে আশা জেগেছে বলেও, দাবি করেন আইনজীবীদের একাংশ।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ