মহরমের সময় অশান্তি সৃষ্টির চেষ্টা করা হলে অশান্তি কারীদের হাত-পা ভেঙে দেওয়া হবে বিস্ফোরক মন্তব্য বিধায়ক ইদ্রিস আলীর
বিশেষ প্রতিনিধি: সমস্ত ধর্মের সম্প্রদায়ের মানুষ কে নিয়ে মহরম ও মনিপুর নিয়ে আলোচনায় সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে ধর্মীয় নেতারা কলকাতার প্রেস ক্লাবে। কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা ক্বারী সফিক কাশমি বলেন,ইসলামিক রীতি মেনে মহরম পালন করুন। লাঠি খেলা, তলোয়ার প্রদর্শন,রক্ত ক্ষয় ইত্যাদি নাজায়েজ কাজ। অর্থাৎ ইসলাম ধর্ম এসবের অনুমতি দেয়না।
অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন,মহরম নিশ্চয়ই পালন করুন তবে তা শান্তির সঙ্গে এবং ধর্ম মেনে। সাম্প্রদায়িক দল বিজেপি গোলমাল লাগানোর চেষ্টা করতে পারে। তাদের প্ররোচনায় কেউ পা দিবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাদের আর গোলমাল করার সাহস হবে না বলেই আমরা আশাবাদী। তবে তা সত্বেও রামনবমী নিয়ে হাওড়ার মতো যদি মহরমের সময় গোলমাল করে তাহলে প্রয়োজনে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে।
গতকাল প্রেস ক্লাবের অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মের পন্ডিত অরুন জ্যোতি ভিক্ষু, অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সাধারণ সম্পাদক এম এ আলি,আমিন আনসারী,সরদার কালু সিং,কামরুদ্দিন মালিক প্রমুখ। উল্লেখ থাকে বিজেপির এক বিধায়ক সাংসদ অভিষেক ব্যানাজীর ব্লকে ব্লকে কর্মসূচির (শান্তিপূর্ণ ভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও) ঘোষণার পর উক্ত বিজেপির বিধায়ক প্রকাশ্যে মাইক নিয়ে বলেন, বাড়ি ঘেরাও করতে এলে দু পায়ে আসবে, চারপায়ে যাবে অর্থাৎ তাদের খুন করে দেবে।

