শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত দুই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে বহিষ্কার করলো দল
বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের দুই যুবনেতাকে বহিষ্কার করলো দল । এই দুজন হলেন হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দোপাধ্যায় ও রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক কুন্তল ঘোষ।
মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ একটি সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে দলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পাশে নিয়ে শশী বলেন, ‘‘আমরা বরাবর বলে এসেছি আমরা এই দুর্নীতির সমাধান চাই। যাঁরা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাঁদের রেয়াত করা হবে না।’’
মঙ্গলবার ওই সাংবাদিক বৈঠকে শশী পাঁজা আরও বলেছেন, ‘‘তৃণমূল কখনওই দোষীদের সমর্থন করেনি। বরং তারা চায় এই দুর্নীতির তদন্তে গতি আসুক। দ্রুত এর সমাধান হোক। এই প্রক্রিয়ায় যাঁদের নাম প্রকাশ্যে এসেছে, দল তাদের বিরুদ্ধে পদক্ষেপও করেছে। আর এখানেই অন্যান্য দলের সঙ্গে তৃণমূলের ফারাক। তারা অভিযুক্তদের সমর্থন করে না। যে খানে বিজেপিকে দেখা গিয়েছে স্পষ্টতই তাদের দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের জামিনের জন্য তদ্বির করতে।’’
মনে করা হচ্ছে হুগলি জেলার এই তুই তৃণমূল কংগ্রেসের নেতার জন্য দলের অভ্যন্তরত বটে ই এমনকি গণমাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন এদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে না। খানিকটা চাপে পড়ি শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

