হরিনাভি স্কুলে অংকন ও হস্তশিল্প প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা : সার্ধশতবর্ষের গৌরবমন্ডিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিনাভি দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা তাদের হরেক রকম হাতের কাজ এবং সুদৃশ্য অংকন নিয়ে সম্প্রতি আয়োজন করেছিল দুদিনের এক প্রদর্শনী।

বিভিন্ন শ্রেণির ছাত্ররা অংশগ্রহণ করেছিল এই প্রদর্শনীতে। অভিভাবক অভিভাবিকারা তাদের হাতের কাজ দেখতে হাজির হয়েছিলেন এই প্রদর্শনীতে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও তাদের এই সৃজনশীলতাকে উৎসাহ দিতে দুদিন ধরে তাদের পাশে ছিলেন।
প্রধান শিক্ষক বিক্রমজিৎ মন্ডল বিজয়ীদের হাতে উপহার ও মানপত্র তুলে দিচ্ছেন।
এগিয়ে এসেছিলেন বিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীরাও। বিজয়ী ছাত্রদের হাতে সুসজ্জিত কাপ, পুরস্কার ও মানপত্র তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রমজিৎ মন্ডল। সামগ্রিকভাবে অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন নিরুপমা সর্দার এবং হানিফ ইকবাল।

