লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে একগুচ্ছ প্রশ্ন সহ সিবিআইকে নোটিশ পাঠালো সিআইডি!
বাংলার জনরব ডেস্ক : লালন শেখের রহস্যমৃত্যুর ঘটনায় এবার সিবিআইকে একগুচ্ছ প্রশ্ন সহ নোটিস পাঠালো সিআইডি’। তদন্তকারী আধিকারিককে উদ্দেশ্য করে নোটিসটি পাঠানো হয়েছে। রাজ্যের গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, আত্মহত্যা নাকি লালন শেখকে খুন করা হয়েছে, সে সংক্রান্ত তথ্যের খোঁজে নোটিস পাঠানো হয়েছে।
সিআইডি পাঠানো এই নোটিশে যেসব প্রশ্ন সিবিআইকে করা হয়েছে তা হলো :
লালনের মৃত্যু হল কীভাবে?
ক্যাম্পের ইনচার্জ কে ছিলেন?
ঘটনার সময় ক্যাম্পে কারা ছিলেন?
তাঁদের ভূমিকা ঠিক কী?
সিনিয়র তদন্তকারী আধিকারিক ছিলেন কিনা?
ক্যাম্পে সিসিটিভি ছিল কিনা? থাকলে সেই ফুটেজও চাওয়া হয়েছে।এই সব প্রশ্নের সিবিআই আধিকারিকরা কী উত্তর দেন,সেটাই এখন দেখার বিষয়!
বগটুই গণহত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন লালন তিনি দীর্ঘদিন নিখোঁজ থাকার পর কত তেসরা ডিসেম্বর তাকে সিবিআই ঝাড়খণ্ডের পাকুর থেকে গ্রেফতার করে। অতবারই ডিসেম্বর সিরিয়াল লালনের মৃত্যু হয়, জানিয়ে রাজ্য রাজনীতির তোলপাড় হচ্ছে।

