আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল দান অনুষ্ঠানে বিশৃঙ্খলা মৃত ৩ আহত ৫
বাংলার জনরব ডেস্ক : আসানসোলে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর কম্বল দান অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। আর এই বিশৃঙ্খলা কে কেন্দ্র করে মৃত্যু হল তিনজনের আহত হয়েছে কমপক্ষে পাঁচজন আহতদের মধ্যে একজন শিশু আছে বলে জানা গেছে।
আজ বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোলের রামকৃষ্ণডাঙায় এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর অনুষ্ঠানে দুঃস্থদের কম্বলদান করা হচ্ছিল। শুভেন্দু ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতে পদপিষ্ট হয়ে ৩ জন মারা যান বলে খবর। আহত হয়েছেন বেশ কয়েক জন।

