জেলা 

মাওলানা জামালউদ্দিন সিদ্দিকিয়া হাই মাদ্রাসায় অভিভাবক ও পড়ুয়াদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

শেয়ার করুন

মওলানা জামালউদ্দিন সিদ্দিকিয়া হাই মাদ্রাসায় (উচ্চ মাধ্যমিক কলা ও বিজ্ঞান ) অভিভাবকদের নিয়ে করোনা ভ্যাক্সসিন সম্পর্কে সচেতনতা সভা।উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রী অভিভাবক ,পরিচালন সমিতির সদস্য মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মঞ্জুর আলী,প্রাক্তন প্রধান শিক্ষক বদরুদ্দীন সিদ্দিকী ও পরিচালন সমিতির সম্পাদক প্রাবন্ধিক ও লেখক এস এম শামসুদ্দিন ।ব্লক স্বাস্থ্য কর্মীরা সভায় ভ্যাকসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ভ্যাক্সিন সম্পর্কে মানুষের ভুল ধারণা এবং রোগপ্রতিরোধ ও প্রতিষেধক হিসাবে ভ্যাক্সিন নেওয়ার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে প্রাবন্ধিক ও লেখক তথা মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সম্পাদক এস এম শামসুদ্দিন বলেন, কিছু কিছু মানুষ সমাজে ভুল অপপ্রচার করে ভ্যাক্সিন না নেওয়ার জন্য বিভ্রান্ত করে। আসলে দূষিত বায়ু থেকে খাদ্য ও পানীয় আমরা পান করি ।শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকায় আমরা নানান রোগে আক্রান্ত হয় যাই ।এই ভ্যাক্সিন সেই ক্ষমতা এনে নানান রোগ থেকে আমাদের রক্ষা করে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মঞ্জুর আলী সাহেব বলেন, ভ্যাকসিন সম্পর্কে অজানা ভয় ও অপপ্রচার সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে ।নচেৎ আমাদের পরবর্তী প্রজন্মকে নানান দুরারোগ্য ব্যাধির শিকার হতে হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ