জেলা 

যাত্রীবাহী টুরিস্ট বাস হরিপালের নয়নজলিতে উল্টে গেল মৃত এক, আহত ৬০, দুর্ঘটনাস্থলে মন্ত্রী বেচারাম মান্না

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার ভোরে হুগলির (Hooghly) হরিপালে নয়ানজুলিতে উলটে গেল যাত্রী ভরতি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মহিলার। জখম কমপক্ষে ৬০ জন। জানা গিয়েছে, সোমবার রায়দিঘি থেকে একটি বাসে করে পুরুলিয়ার অযোধ্যায় যান প্রায় ৭২ জন। তাঁদের মধ্যে বাচ্চারাও ছিল। সেখানে পিকনিক, ঘোরাফেরা সেরে বুধবার ভোরে ফিরছিলেন সকলে। ফেরার পথেই দুর্ঘটনা। ভোর সাড়ে চারটে নাগাদ হরিপাল এলাকায় আচমকা উলটে যায় বাসটি। পড়ে যায় একটি নয়ানজুলিতে।

সূত্রের খবর, আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের পাঠানো হচ্ছে কলকাতার হাসপাতালে। ৪০ জনের চিকিৎসা চলছে হরিপালেই। মৃত্যু হয়েছে এক মহিলার। তবে তাঁর নাম, পরিচয়, সঙ্গে পরিবারের কেউ ছিলেন কি না তা জানা যায়নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কিত যাত্রীরা। এক যাত্রীর কথায়, “বাসে ঘুমোচ্ছিলাম। তাই ঠিক কী হয়েছে জানি না। আচমকা বিকট শব্দ পেলাম। আমরা সবাই কাদায় পড়ে গিয়েছিলাম। কোনওরকমে প্রাণে বাঁচলাম।”

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ