একের রক্ত অন্যের জীবন,রক্তই হোক আত্মার বন্ধন, রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন,হাড়োয়া : জাতপাতের ভেদাভেদ দূরীকরণে,রক্তদান সামাজিকতার বন্ধনে আবদ্ধ করে তোলে মানবকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিল যত বেশি সম্ভব রক্তদান শিবির অনুষ্ঠিত করা যায়। সেই দিশাকে পাথেয় করে তৃণমূল কংগ্রেস কর্মীরা বছরভর মুমূর্ষ রোগীদের কথা চিন্তা করে রক্তদান শিবির আয়োজন করে চলেছে।

উল্লেখ্য উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের কৃষ্ণমাটি তরুণ সংঘের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট, রক্তদান শিবির,সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি রুপায়িত হয় দুইদিন ব্যাপী। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় দুঃস্থ মানুষদের যেভাবে বস্ত্রসমগ্রী তুলে দিয়েছে তা এলাকার মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।


পাশাপাশি নারী পুরুষ মিলিয়ে পাঁচ শতাধিক রক্তদাতা এই মহৎ কাজে রক্ত দিয়ে সহযোগিতা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজক কমিটির প্রত্যেককে ধন্যবাদ জানানোর পাশাপাশি রক্তদাতাদের শুভেচ্ছা জানায় পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ ও বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

তিনি বলেন রক্তের কোন রং হয় না,রক্তের কোন জাত পাত হয় না।তাই একজনের রক্তে অন্যজনের জীবন বাঁচবে এটাই বাংলা তথা সমগ্র বিশ্বে সংস্কৃতি হওয়া উচিত।। সেই জায়গায় দাঁড়িয়ে অন্ধভক্ত বিজেপি যেভাবে জাত পাতের রাজনীতি করছে তা কোনভাবেই বাংলার মানুষ তাদের মেনে নেবে না। বরং আগামী পঞ্চায়েত লোকসভা নির্বাচনে এমন ধোলাই চালাবে তারা ভারতছাড়া হয়ে যাবে।

তিনি বলেন, বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম সহ সমস্ত নেতৃত্ব যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার মানুষের জন্য লড়াই করছে তাদের জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরাও নৈশ প্রহরীর মত মাটি কামড়ে পড়ে আছে। তাই তৃণমূল কংগ্রেস কর্মীদের যতই আঘাত করবে তারা আরও বেশি শক্ত হয়ে বাংলার মা মাটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবে।

উক্ত অনুষ্ঠানে বারাসাত-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ বলেন বিগত দিনের মতো এবারেও স্থানীয় নেতৃত্বের উদ্যোগে যে সামাজিক কর্মসূচি গৃহীত হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।
তৃণমূল কংগ্রেস কর্মীরা, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই মানুষের জন্য কর্মসূচি রুপায়িত করে চলে বলে তিনি জানায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা খাতুন,ক্লাব সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও অঞ্চল সভাপতি মান্নান আলি, প্রধান রবিউল ইসলাম, মোজাফফর হোসেন,প্রবীর, সুতপা সহ অন্যান্যরা।

