কলকাতা 

‘‘আমাকে মেরে ফেলো, কিন্তু আমার স্ত্রী আর ছেলেকে জড়িয়ো না’’ কাতর আরজি মানিক ভট্টাচার্যের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জেলে রয়েছেন তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ।আজ বুধবার আদালতে ইডি মানিকের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটে মানিক ভট্টাচার্যের স্ত্রী পুত্রের নাম আছে এটা জেনে যাওয়ার পর তিনি আজ প্রায় কেঁদে ফেললেন।উল্লেখ্য, মানিক ভট্টাচার্যকে আজ আদালতে পেশ করে ইডি।

আদালতে শুনানি শেষ হওয়ার পর বাইরে বেরিয়েই তাঁর কাতর আর্জি, ‘‘আমাকে মেরে ফেলো, কিন্তু আমার স্ত্রী আর ছেলেকে জড়িয়ো না।’’

Advertisement

বুধবার আদালতে হাজিরা ছিল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের বিধায়ক মানিকের। বুধবারই তাঁর বিরুদ্ধে চার্জশিটও পেশ করে ইডি। তাতেই ছিল মানিকের স্ত্রী এবং পুত্রের নাম। বিধায়ক তাই নিয়েই আপত্তি জানিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ