জেলা 

কাকাকে গুলি করে মারল ভাইপো, বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেল আরো এক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বারুইপুরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দহে শ্যুটআউট। কাকা-সহ ২ জনকে গুলি করে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার পরই অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

পুলিশ সূত্রে খবর, কাকা সাজ্জাদ মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় ভাইপো আব্দুল মজিদ মণ্ডল। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাকার।

Advertisement

কাকাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন সইফুদ্দিন লস্কর নামে আরেক ব্যক্তি। কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ