জেলা 

বিদ্যালয় পরিদর্শনে উত্তর চব্বিশ পরগনার বিদ্যালয় পরিদর্শকের বিশেষ প্রতিনিধি

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বনগাঁ :  উঃ চব্বিশ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক দলের এক প্রতিনিধি দল বুধবার বাদুড়িয়া ও বনগাঁর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি  গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়গুলির পরিকাঠামো ও শিক্ষা পরিকাঠামো পর্যালোচনা করা হয়।

এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য, তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, রুটিন মাফিক নিয়মিত পরিদর্শনের এই কাজ করা হয়ে থাকে শিক্ষা দপ্তরের নির্দেশিকা মতো। তিনি বলেন যেভাবে রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষার্থীদের কল্যানে কাজ চলছে তা অত্যন্ত প্রশংসনীয়।উক্ত পরিদর্শক দলে এ.আই সন্দীপ মালাকার, সদস্য তপন বাবু সহ অন্যান্যরা।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ