কলকাতা 

Police : গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়েছিলেন থানায়, তদন্ত করতে গিয়ে সেই মহিলাকেই ‘কুপ্রস্তাব’ দিল পুলিশ, অভিযুক্ত সাব-ইন্সপেক্টর সাসপেন্ড

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গার্হস্থ্য অত্যাচারের অভিযোগ জানিয়েছিলেন এক মহিলা সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে ওই মহিলাকেই কুপ্রস্তাব দিয়ে বসলেন কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টর। অভিযোগ সামনে আসার ওই সাব ইন্সপেক্টর কে স্পেন্ড করা হয়েছে বলে জানা গেছে।সূত্রের খবর, ওই মহিলা ফোনে ১০০ ডায়াল করে কলকাতা পুলিশের অভিযোগ জানানোর সেলে সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। মহিলার অভিযোগে ইতিমধ্যে সাসপেন্ডও করা হয়েছে অভিযুক্ত সাব ইনস্পেক্টরকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুর থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন স্থানীয় এলাকারই বাসিন্দা ওই মহিলা। গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই সময় থানাতে ছিলেন অভিযুক্ত পুলিশ সাব ইনস্পেক্টরও।

সূত্রের খবর, ওই মহিলার অভিযোগ জানিয়ে যাওয়ার দিন কয়েক পর, ওই পুলিশ কর্মী স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করতে হরিদেবপুরে চলে যান। অথচ তিনি যে ঘটনাটির তদন্ত করতে যাচ্ছেন, সে কথা থানার কাউকে জানাননি। এর পরই পুলিশের কাছে ফোন আসে ওই মহিলার।

পুলিশ সূত্রে খবর, ওই সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে তদন্তের নামে বাড়িতে গিয়ে তাঁকে ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ করেছেন ওই মহিলা। পুলিশকে তিনি জানিয়েছেন, ওই পুলিশকর্মী তাঁর বাড়িতে গিয়ে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, দুর্ব্যবহারও করছিলেন। এই অভিযোগ পাওয়ার পরই মঙ্গলবার ওই সাব ইনস্পেক্টরকে সাসপেন্ড করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ