কলকাতা 

High Court: ‘সুস্থতা কামনা করে ভালবাসা হতে পারে। কিন্তু বেশি ভালবাসায় মধুমেয় হতে পারে,বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করা যাবে না’, নির্দেশ কলকাতা হাইকোর্টের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জমায়েত করা যাবে না। আজ বুধবার কলকাতা হাইকোর্ট এই মর্মে রায় দিয়েছে। বিচারপতি রাজশেখর মান্থার এদিন বলেন, ‘সুস্থতা কামনা করে ভালবাসা হতে পারে। কিন্তু বেশি ভালবাসায় মধুমেয় হতে পারে’, মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার।

আদালত আরও নির্দেশ বলেছে, জমায়েত যাতে না হয়, নিশ্চিত করতে হবে এসপি ও আইসি-কে। শুক্রবারের মধ্যে পুলিশের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের।

গোলাপ ফুল ও শুভেচ্ছা কার্ড নিয়ে শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে যুব তৃণমূলের বিক্ষোভ। চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি ধরপাকড়ের পুরনো ভিডিও ও তাঁর বাড়ির সামনে যুব তৃণমূলের বিক্ষোভের পোস্ট করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর ট্যুইট, মমতার পুলিশ ৫ পয়সার মতো দু’মুখো ও অপদার্থ। একদিকে, চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এক কিলোমিটার আগে তাদের আটকে, অমানবিকভাবে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে।

অন্যদিকে, যখন আমার বাড়ির সামনে গুন্ডারা গন্ডগোল বাধায়, তখন তাদের নেতৃত্ব দেয় সেই পুলিশই। আমি বেরিয়ে যাওয়া পর তারা বাড়ির সামনে গিয়েছিল। এটা জেনেই যে, ওই সময় বাড়িতে আমার ৮৪ বছরের বৃদ্ধ বাবা শিশির অধিকারী ও ৭৫ বছরের বৃদ্ধা মা গায়ত্রী অধিকারী আছেন। ওদের উদ্দেশ্য ছিল, বাড়ির বাইরে অশ্রাব্য স্লোগান দিয়ে আমার বৃদ্ধ বাবা-মাকে বিরক্ত করা। ট্যুইটে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর।

কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তৃণমূলের জমায়েত। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। কী অভিসন্ধি নিয়ে জমায়েত? এই প্রশ্ন তুলে মামলা হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়া ও পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ শুভেন্দু অধিকারীর। CRPF-কে মামলায় পার্টি করার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আগামীকাল দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা।

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে, ফুল ও গেট ওয়েল সুন লেখা গ্রিটিংস কার্ড নিয়ে সোমবার কাঁথিতে তাঁর বাড়ির কাছে পৌঁছে গেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পুলিশ আটকে দেওয়ায় ‘শান্তিকুঞ্জ’ অবধি পৌঁছতে পারেননি তাঁরা। তা নিয়েও এবার CBI তদন্ত চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দাবিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা করেছেন তিনি। একই সঙ্গে ১৮ জন TMCP সদস্যের বিরুদ্ধে, কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ