কলকাতা 

Weather Update: বঙ্গে শীত কবে আসছে! জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

শীত আসা শুধু সময়ের অপেক্ষা মাত্র।আগামী সপ্তাহে ২-৪ ডিগ্রি নামবে পারদ, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়বে। শীতের আমেজ কলকাতাতেও। আজ কলকাতাতে এক ডিগ্রি কমল তাপমাত্রা। অন্যদিকে, আগামী দু’ দিন হালকা বৃষ্টি দার্জিলিঙে। সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে প্রায় গোটা রাজ্যে। ব্যতিক্রম উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলা।

উত্তর বঙ্গে আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুষ্কই আবহাওয়া থাকবে। কিছুটা অপ্রত্যাশিতভাবেই আজ থেকে শীতের উপভোগ করতে পারবে রাজ্যবাসী। কাল আরও নামবে পারদ। শীতের আমেজ ক্রমশ বাড়বে বাংলায়। উত্তরবঙ্গের সমতলের জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত পারদপতন হতে পারে বলে পুর্ভাবাস আলিপুর আবহাওয়া দফতরের।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালে ও সন্ধ্যায় মনোরম আবহাওয়াও থাকবে। তিলোত্তমায় ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। যা থাকবে মঙ্গলবার পর্যন্ত। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক আবহাওয়া এবং শীতের অনুভূতি বাড়বে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ৩২ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই আবহাওয়া মঙ্গলবার সকাল পর্যন্ত স্থায়ী থাকবে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক আবহাওয়া ও শীতের অনুভূতি ক্রমশ বাড়বে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ