জেলা 

Anubrata Mondal : অনুব্রত-কন্যার নামে ৫০ লক্ষ টাকার পঞ্চম লটারির হদিস, দাবি সিবিআইয়ের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  গরু পাচার মামলার তদন্ত করতে গিয়ে ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে পঞ্চম লটারির হদিস পাওয়া গিয়েছে বলে দাবি করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির দাবি, সুকন্যার নামে ৫০ লক্ষ টাকার একটি নতুন লটারির সন্ধান পাওয়া গিয়েছে। গরু পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই চারটি লটারি-যোগের দাবি করেছিল সিবিআই।

সিবিআই আগেই দাবি করেছিল, চলতি বছরে লটারির পুরস্কারের অর্থমূল্য বাবদ বিপুল অঙ্কের টাকা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। ওই দু’জনের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরস্কার বাবদ মোট ৫১ লক্ষ টাকা ঢুকেছে দাবি। এ ছাড়া, বছর তিনেক আগেও অনুব্রতের অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা এসেছিল লটারি মারফতর। বার বার লটারি জেতার পিছনে কি বরাতজোর না অন্য কোনও কারণ রয়েছে, তা-ও খতিয়ে দেখছে সিবিআই।

প্রসঙ্গত, গরুপাচার মামলায় ১১ আগস্ট গ্রেফতার হন অনুব্রত। তার পর থেকে আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। ২৯ অক্টোবর আসানসোল বিশেষ সিবিআই আদালতে তাঁর শুনানি হয়েছিল। ওই দিন আবার অনুব্রতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। দু’পক্ষের সওয়াল- জবাবের পর ১১ নভেম্বর, শুক্রবার আবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে অনুব্রতকে নিয়ে আসা হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ