জেলা 

দেগঙ্গায় দুয়ারে সরকার ক্যাম্পে উপভোক্তাদের পরিষেবায় সমাজকর্মী একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা মত ১ লা নভেম্বর থেকে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্প থেকে মানুষের পরিষেবা অত্যন্ত মসৃণ ভাবে পরিচালিত হচ্ছে। খুব সম্ভবত পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই দুয়ারে সরকারের শেষ ক্যাম্প হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলো মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে দুয়ারে সরকার। বিশ্বের দরবারে সমাদৃত হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই সমস্ত প্রকল্পগুলো।

রাজ্যের সর্বত্র ক্যাম্প গুলোতে উপভোক্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের পাশে থেকে সারা বছরভোর যেভাবে কাজ করে যায় এবারও তার ব্যতিক্রম দেখা গেল না তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের। উল্লেখ্য বুধবার দেগঙ্গার নুরনগর পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের বাড়ি গিয়ে বোঝানোর সঙ্গে সঙ্গেই দুয়ারে সরকার ক্যাম্পমুখী হওয়ার আহ্বান করেন বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুব্রত মল্লিক সহ অন্যান্যরা। নিত্যমিত্তিক মানুষের জন্য কাজ করে যাওয়া একেএম ফারহাদকে কখনো অসুস্থ মানুষকে নিয়ে হাসপাতালে যাওয়া, শ্মশান থেকে কবরস্থান সর্বত্রই মানুষের সুখে-দুখে পাশে থাকতে দেখা যায়। এরকম একজন জনপ্রতিনিধি কে হাতের কাছে পেয়ে খুশি আরিজুল্লাহপুরের হানিফ মোল্লা বলেন এরকম মানুষ বাড়িতে গিয়ে ডেকে এনে দুয়ারে সরকার ক্যাম্পে যেভাবে আমার প্রয়োজনীয় কাজ মিটিয়ে দিয়েছে সত্যিই অকল্পনীয়।

উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা সমাজ কর্মী একেএম ফারহাদ জানান, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য জনহিতকর কর্মসূচি গুলি রূপায়ণ করে চলেছে তাই একমাত্র বাংলায় পথ দেখাতে পারে সমগ্র ভারতবর্ষকে।উপভোক্তাদের বাড়িতে গিয়ে তাদের ক্যাম্পমুখী করার প্রবণতা বাড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এরকম মানবিক দিক মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনিক আধিকারিকরা যেভাবে তৎপ্রতার সঙ্গে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়।

জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী,মহকুমা শাসক সোমা সাউ,দেগঙ্গা ব্লক প্রশাসক সুব্রত মল্লিক, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি সহ অন্যান্যদের তদারকিতে সুন্দরভাবে দুয়ারে সরকারের ক্যাম্পে উপভোক্তাদের পরিষেবা প্রদান করা হচ্ছে বলে তিনি আশা ব্যক্ত করেন।

 

দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি জানান, মাঠে ময়দানে নেমে সকলের প্রচেষ্টায় মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে।নুরনগরের দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান উমা দাস, উপপ্রধান হাজী আব্দুর রব, সমাজকর্মী নিলুপদ দাস, জনপ্রতিনিধি আমিনুল, কুতুব প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ