জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘ধনেখালির কলম’পত্রিকার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান

শেয়ার করুন

সংবাদদাতা,ধনিয়াখালি,বাংলার জনরব:‘ধনেখালির কলম’পত্রিকার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হয়ে গেল আজ অমিয়া বন্দোপাধ্যায় এর বাড়িতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িজন কবি সাহিত্যিক। কবিরা নিজেদের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেন।

এরপর সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় সম্পাদক অমিয়া বন্দোপাধ্যায় কে প্রকাশিত পত্রিকা ‘ধনেখালির কলমে’র প্রথম সংখ্যা নিয়ে কিছু বলবার অনুরোধ রাখলেন।

Advertisement

সম্পাদক কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতির কথা উল্লেখ করলেন। আলোচনার মাধ্যমে আগামীতে সেসব ভুল ঠিক করে নেওয়া হবে সিদ্ধান্ত হল। আলোচনায় যাঁরা অংশগ্রহণ করেছেন -সহ সভাপতি স্বপন হালদার, অধ্যাপক দীনবন্ধু কুণ্ডু, তরুন কুণ্ডু সৌরভ আষ এবং সহ সম্পাদক জারিফুল হক।

স্বরচিত কবিতা পাঠ করলেন কবি বন্দনা মালিক, মহম্মদ মহসীন।এবং শিশুশিল্পী দীপাঞ্জনা কুণ্ডু একটি ছোট্ট কবিতা আবৃত্তি করে অংশগ্রহণ করেছে।

পত্রিকার পরবর্তী সংখ্যা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে । তার আগে নতুন প্রতিভার অন্বেষনে ডিসেম্বর মাসে একটা সাহিত্য মেলা করা যায় কিনা সেই প্রস্তাব রাখলেন সম্পাদক। এব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা ঠিক হল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ