দেশ 

‘‘মোদি একজন বহুরূপী, তিনি ১২টি রূপ দেখান “ প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ জেডিইউর সভাপতির

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন বিহারের শাসক দল জনতা দল (ইউনাইটেড) এর জাতীয় সভাপতি লালন সিং । যা নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে শোরগোল পড়ে গেছে ।গত শুক্রবার পাটনায় জেডিইউ দফতরে বসে লালন সিং বলেন, ‘‘২০১৪ সালে নরেন্দ্র মোদি গোটা দেশ ঘুরে প্রচার করেন তিনি ‘পিছিয়ে পড়া সমাজের’ এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড কাস্টের (Extremely Backward Cast)। যদিও গুজরাটে ইবিসির (EBC) অস্তিত্বই ছিল না, ওবিসি (OBC) ছিল। মোদি গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর জাতকে অনগ্রসর (ওবিসি) শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা আসলে ওবিসি নন।’’ লালনের মন্তব্য, ‘‘মোদি একজন বহুরূপী। তিনি ১২টি রূপ দেখান। নিজেকে ‘পিছিয়ে পড়া সমাজের’ মানুষের হিসাবে তুলে ধরতে চান। কিন্তু আসলে তিনি তা নন। প্রকৃত অনগ্রসরদের সামনে এলেই তাঁর স্বরূপ উন্মোচিত হয়ে যায়।’’

দেশের বেকার সমস্যা নিয়ে বলতে গিয়েও মোদিকে নিশানা করেন লালন সিং বলেন, “মূল্যবৃদ্ধি নিয়ে কথা হয় না। নিয়োগ ব্যবস্থাকে ধংস করা হয়েছে।” এইসঙ্গে লালন অভিযোগ করেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি কোথাও, কোনও দিন চা বিক্রি করেননি, শুধু ভান করেন। ভোটে জেতার জন্য উনি সব করতে পারেন।’’ বিজেপির (BJP) অভিযোগ, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লালনের এমন মন্তব্য ‘আপত্তিকর’।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ