জেলা 

মমতা সরকারের ১১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জনসংযোগ যাত্রা “চলো গ্রামে যাই” এর শুভ উদ্বোধন করলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার 

শেয়ার করুন

সেখ আবদুল আজিম : বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের ১১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কুলপি  পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে মিছিলটি শুরু করে হসপিটাল মোড় হয়ে কুলপি মোড় পর্যন্ত এসে মিছিল শেষ হয়ে,তার পর ঐ স্থানে কয়েক হাজার তৃনমূল কংগ্রেসের সমর্থনের উপস্থিতিতে বিশাল জনসভা আনুষ্ঠিত হয়।

পাশাপাশি জনসংযোগ যাত্রা “চলো গ্রামে যাই” তারই শুভ উদ্বোধন করলেন সুন্দরবন জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা কুুুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের এগারো বছর পূর্ণ হওয়া সেই উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান উন্নয়নের পথে ১১।

এই অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডা: অলোক জলদাতা,সুন্দরবন জেলা যুব তৃনমূল কংগ্রেস সভাপতি বাপি হালদার, কুলপির ব্লক সভাপতি সুপ্রিয় হালদার,কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন হালদার, ও সহকারি সভাপতি নাসির উদ্দিন বলদিয়া,শামসুর আলম সহ কুলপি তৃনমূল কংগ্রেসের সকল নেতাও নেতৃত্বরা।অনুষ্ঠানের শুরুতে অতিথি  বরণ করে বেলুন উত্তোলন করে,রাজ্য সরকারের এগারো তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে লোকনৃত্য পরিবেশন ছাড়াও মহিলাদের ঢাকের দল, ঢাক ঢোল বাজিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ