কলকাতা 

Tapan Kandu murder case: কংগ্রেসের নব নির্বাচিত জনপ্রতিনিধি তপন কান্দু-খুনে সিবিআই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ঝালদার নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর হত্যার তদন্ত সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার । এবার একক বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিসন বেঞ্চে যাচ্ছে রাজ্য । আজ  বৃহস্পতিবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে , এই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছে রাজ্য।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সিবিআইকে এই মামলার তদন্তভার দেয় বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ। আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে।

আদালতের নির্দেশ মতো সিবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে তারা তথ্যপ্রমাণ সংগ্রহের কাজও শুরু করেছে।

Advertisement

রাজ্যের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, ‘‘বগটুই-কাণ্ডে তো সিবিআই তদন্তের বিরোধিতা করেনি রাজ্য, তবে আমার স্বামীর খুনের ক্ষেত্রে কেন বিরোধিতা করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তো ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। তবে এখন কেন বিরোধিতা? আমার স্বামী কংগ্রেস করে বলেই কি বিরোধিতা? ঘটনায় অভিযুক্তদের আড়াল করতেই কি সিবিআই তদন্তে বাধা দিচ্ছে সরকার।’’ অন্য দিকে কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন, ‘‘রাজ্য যে আদালতে যাবে আমরা তার বিরোধিতা করে সেই আদালতে যাব।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ