কলকাতা 

বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জিডি বিড়লা সহ পাঁচ স্কুল , চিন্তায় অভিভাবকরা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জিডি বিড়লা স্কুল। হঠাৎ স্কুল বন্ধের সিদ্ধান্তে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে অভিভাবকরা।

আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ছ’টা নাগাদ স্কুলে পৌঁছে পড়ুয়ারা দেখেন মূল ফটক বন্ধ। সেখানে ঝোলানো রয়েছে নোটিস। তাতেই বলা হয়েছে, “পড়ুয়াদের কথা ভেবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত স্কুল বন্ধ রাখা হচ্ছে।” স্বাভাবিকভাবে স্কুলের এই আচরণে ক্ষুব্ধ অভিভাবকরা।

Advertisement

করোনা কালের অনলাইন স্কুলের পাঠ চুকিয়ে এপ্রিলের শুরু থেকে স্কুলে ফিরছে পড়ুয়ারা। কিন্তু বেশকিছু পড়ুয়ার ফি বকেয়া থাকার দরুন তাদের ক্লাসে ঢুকতে বাধা দেয় স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, তাদের ক্লাস করতে দেওয়া হয়নি। স্কুল চত্বরেই চলে বিক্ষোভ এর পরই আদালতের দ্বারস্থ হন অভিভাবকরা। দায়ের হয় পিটিশান। বুধবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশিকা দেয়, ফি বকেয়া থাকলেও পড়ুয়াদের ক্লাসে ওঠা আটকানো যাবে না। বাধা দেওয়া যাবে না ক্লাস করার ক্ষেত্রেও। আদালতে নৈতিকভাবে জয় পান অভিভাবকরা।

এর পর স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার সকালে সাড়ে ছ’টায় স্কুলে যায় পড়ুয়ারা। কিন্তু স্কুলে ঢুকতে পারেনি তারা। নোটিস দিয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হয়। শুধু জিডি বিড়লা নয়, এই গ্রুপের ৫টি স্কুলই বন্ধ করে দেওয়া হয়েছে। যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ অভিভাবকরা। ভবিষ্যত নিয়ে চিন্তিত পড়ুয়ারাও। এ প্রসঙ্গে জি ডি বিড়লার এক ছাত্রীর অভিভাবক রমেনবাবু বলেন, “আদালতের নির্দেশ উপেক্ষা করছে স্কুল। কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে পারে না কখনই।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ