কলকাতা 

SSC: স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তের প্রয়োজনে দুই উপদেষ্টাকে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত করতে পারবে নির্দেশ কলকাতা হাইকোর্টের, ৪ জনের সম্পত্তির হিসাব চাইল আদালত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ মামলায় আরো বিপাকে পড়ে গেল রাজ্য সরকারের গঠিত ৫ সদস্যের উপদেষ্টা কমিটি। আজ এই মামলার শুনানিতে বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিটির আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহাকে ফের সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে শিক্ষা দপ্তরের ডেপুটি দিরেক্টর অলক কুমার সরকার কে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে সিবিআই কে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া পদক্ষেপ নেয়ার কথাও সিবিআই কে বলেছে বলেছে উপদেষ্টাকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, শান্তিপ্রসাদ এবং অলোককে শুধু জেরা করাই নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে তাঁদের হেফাজতেও নিতে পারবে। অর্থাৎ এত দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলেও, এ বার সিবিআইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের স্বাধীনতা দিল আদালত। বাকি তিন সদস্যকে এখনই সিবিআইয়ের কাছে যেতে হবে না। তবে অলোক-সহ ওই চার জনকে আগামী সোমবারের মধ্যে সম্পত্তির হলফনামা জমা দিতে হবে আদালতে।

Advertisement

এই মামলার তদন্তে সিবিআই চাইলে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকেও সাহায্য করার স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। সার্ভে পার্ক থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে শান্তিপ্রসাদকে সিবিআই দফতরে নিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত করতে হবে। এই মামলার শুনানিতে বিচারপতির মন্তব্য, “যথেষ্ট হয়েছে! আর নয়।” আদালত মনে করছে শান্তিপ্রসাদ ছাড়াও ওই নিয়োগ দুর্নীতিতে শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর অলোকের ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ রয়েছে।

শুধু কমিটির সদস্যরাই নন, এই গ্ৰুপ-ডি মামলায় কর্মরত ৯৮ জনকেও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। আদালতের নির্দেশ, তাঁদের নিয়োগপত্র কে দিল তা জানতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই ৯৮ জনকেও জেরা করতে পারে।

মামলকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “এখন রাজ্য বলছে আদালত নির্দেশ দিলে এই ধরনের সমস্ত বেআইনি নিয়োগ বাতিল করে দেবে। কিন্তু এখন আদালতের নির্দেশের প্রয়োজন হলে কেন। এত দিন তারা চুপ থেকে এই কথা বলছেন।”বুধবার ফের মামলাটি শুনানি হওয়ার কথা রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ