প্রভাবশালী মুসলিম মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে মিডিয়া ওয়ার্কশপ কারনুলে
হায়দ্রাবাদঃ সময়ের সাথে সাথে গুরুত্ব বাড়ছে অনলাইন মিডীয়ার। আর সেই অনলাইন মিডিয়াকে বিকল্প মিডিয়া হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিল অল ইন্ডিয়া মুসলিম ডেভলপমেন্ট কাউন্সিল। গত ১৯-২০ মার্চ হায়দ্রাবাদের একটি তিন তারা হোটেলে ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় ১০০ জন প্রতিনিধিকে নিয়ে এই মিডিয়া ওয়ার্কশপ হওয়ার কথা থাকলেও হায়দ্রাবাদ পুলিশ এই প্রোগ্রামে বাধা দেয় এবং বিভিন্ন রাজ্য থেকে আসা অংশগ্রহনকারীদের হয়রান করে।
হায়দ্রাবাদে এই মিট করা সম্ভব না হওয়ায় একদম শেষ মুহূর্তে এই ওয়ার্কশপ হায়দ্রাবাদ থেকে ২০০ কিলোমিটার দুরে অবস্থিত অন্ধ্রপ্রদেশের কারনুল শহরে স্থানান্তরিত করা হয়।


হায়দ্রাবাদ পুলিশের হয়রানি, বাধা সত্ত্বেও সারা দেশ থেকে ৯০ টি বাছাই করা আমন্ত্রিত মিডীয়ার মধ্যে ৬০ টি মিডিয়া এদিনের এই ওয়ার্কশপে অংশগ্রহন করে। এই ৬০ টি মিডিয়ার মিলিত ফলোয়ারস প্রায় ৬ কোটিরও বেশি।
এদিনের এই মিডিয়া ওয়ার্কশপে মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ফেক নিউজ কাউন্টার, ফ্যাক্ট ফাইন্ডীং সহ বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন।
এদিনের এই মিট থেকে CNA বা কোলাবরেটিভ নিউজ এজেন্সি নামে একটি কালেক্টিভ মিডিয়া শেয়ারিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। CNA এর মাধ্যমে অসংগঠিত মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে একটি সুতোয় বেধে কাজ করার নকশা করা হয়।
এদিনের এই ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আদিত্য মেনন, অ্যাক্টিভিস্ট আসিফ মুজতবা, সাংবাদিক মোহাম্মদ শামাস, ড. রইস, তালহা হুসেন, রফিক মুল্লা, সুলতান সহ প্রমুখ।

অল ইন্ডিয়া মুসলিম ডেভলপমেন্ট এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ তার ভাষণে বলেন “আমাদের এই উদ্যোগ যে কতটা গুরত্বপূর্ণ সেটা সরকারের ভণ্ডুল করার চেষ্টার মাধ্যমেই প্রকাশ পেয়েছে।“ তিনি আরোও বলেন, “মেইনস্ট্রিম মিডিয়া যখন কোন একটা আদর্শকে প্রচার করা, সত্যকে আড়াল করে রেখে মানুষকে বোকা বানিয়ে চলেছে তখন অনলাইন মিডিয়াগুলোই ১ বিলিয়নের বেশি জনসংখ্যার দেশের মানুষের ভরসা হয়ে উঠছে এই অনলাইন মিডিয়াগুলোই”।

