জেলা 

বড় হাফেজ ময়না রাহমাতুল্লাহের স্মরণে ১০৭ তম বাৎসরিক ইসালে সওয়াব ও কেরাত প্রতিযোগিতা চন্ডীতলা ভগবতীপুরে

শেয়ার করুন

সেখ আব্দুল আজিম :  চন্ডীতলার ভগবতীপুর অঞ্চলের অন্তর্গত ১৯ ও ২০ মার্চ ওস্তাদুল হুফফাজ বড় হাফেজ ময়না রাহমাতুল্লাহে স্মরণে ১০৭ তম বাৎসরিক ইসালে সওয়াব ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়, ভগবতীপুর তরফদার পাড়ায়। বড় হাফেজ ময়না রহমাতুল্লাহ মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণ ।

প্রসঙ্গত এলাকার মাদ্রাসার কোরআন শরীফ যে সব ছাত্রগণ কোরআন এ হাফেজ হচ্ছেন তাদের মধ্যে বেছে নেওয়া কয়েকটি মাদ্রাসার ছাত্রগণ কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রথম দিন কেরাত গজল ও ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান হয়।

Advertisement

উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় গ্রামবাসী বৃন্দ মসজিদ কমিটির সম্পাদক হাজী আব্দুল মালেক মল্লিক ও সভাপতি আজগার আলি মল্লিক সহ-সভাপতি ফারুক উদ্দিন তরফদার, সহ-সম্পাদক শেখ আব্দুল মাতিন এবং উক্ত মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ জাহাঙ্গীর হোসেন সাহেব জানালেন, রবিবার বাদ মাগরিব কোরআন ও হাদিসের উপর আলোকপাত করবেন জনাব আলহাজ্ব হাফেজ মাওলানা ইদ্রিস সিদ্দিকী ফুরফুরা শরীফ। মাওলানা মোহাম্মদ জুনায়েদ সাহেব উত্তর ২৪ পরগনা। এছাড়াও আলহাজ্ব মাওলানা শাহানুর, উত্তর২৪ পরগনা এছাড়াও জনাব হাফেজ জাহাঙ্গীর হোসেন সাহেব মসজিদের পেশ ইমাম ও হাফিজিয়া মাদ্রাসার হেড মোদাররেস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দের পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য উক্ত বাৎসরিক ইসালে সওয়াব ও কেরাত প্রতিযোগিতায় দান হিসাবে নগদ টাকা বাদে চালডাল আলু পিয়াজ কুমড়ো বিভিন্ন সবজি একত্রিত করে শিন্নির ব্যবস্থা করা হয়, বড় হাফেজ ময়না কোরানিয়া মাদ্রাসার ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ