ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাংলার জনরব ডেস্ক : প্রবল বিক্ষোভ প্রতিবাদ আন্দোলনের চাপে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র নেতা আনিস খানের খুন নিয়ে মুখ খুললেন। আজ তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আনিসের ব্যাপারে আমি বলি সরকার নিরপেক্ষ তদন্ত করবে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। দোষীদের ছেড়ে কথা বলা হবে না। জীবন ফিরিয়ে দিতে পারব না। সেটা তো আমার হাতে নেই। তবে পরিবার আমাদের উপর আস্থা রাখুক। এর কোনও ক্ষমা নেই।’’ তিনি আরও বলেন, ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল। ১৫ দিনের মধ্যে ওই তদন্তকারী দল রিপোর্ট জমা দেবে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাঁর সঙ্গে পুলিশকর্তাদের সঙ্গে কথা হয়েছে। মমতার কথায়, ‘‘আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ভাল ছিল। যাঁরা এখন টেলিভিশনে দর্শন দিতে গিয়েছেন তাঁরা জানেন জানেন না আনিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি আমাদের হেল্পও করেছিলেন।’’


