জেলা 

সাত নম্বর ওয়ার্ডে পুনরায় কাজী মনোয়ারা বেগমকে তৃণমূলের প্রার্থী করার দাবীতে উত্তাল উলুবেড়িয়া

শেয়ার করুন

এম, এ, মনু, উলুবেড়িয়া : আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভার নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেস গত শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে। তৃণমূল কর্মীদের একাংশ কিছু প্রার্থীকে মেনে নিতে পারছেন না ফলে বিক্ষোভ কর্মসূচি চলছে কোথাও কোথাও এই বিক্ষোভ কর্মসূচি মারপিটের চেহারাও নিয়েছে। সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে অশান্তির নেপথ্যে রয়েছে বিশেষ একটি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রার্থী তালিকা নাকি দেখানো হয়নি প্রকাশের আগে। এই কারণে অনেক জায়গাতে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীরা বাদ পড়ে গেছে। ফলে অশান্তি বেড়ে চলেছে। সেই অশান্তির হাত থেকে রেহাই পেল না হাওড়া জেলা উলুবেড়িয়া পৌরসভা এলাকাও।

এই পুরসভা এলাকাতেও প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে।এবারের নির্বাচনে বেশ কিছু ওয়ার্ড নতুন মুখ নিয়ে আসা হয়েছে, বাদ পড়া কাউন্সিলারের মধ্যে উল্লেখযোগ্য হলো ৩ নং ওয়ার্ডের বতর্মান প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারপার্সন সুরজিৎ দাস, প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকার, ৫ নং ওয়ার্ডের বোর্ড সদস্য আশা চৌধুরী, বিশেষ করে ৭ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার কাজী মানোয়ার বেগমকে এবারের প্রার্থী না করায় সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ্যে।

Advertisement

পূনরায় বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। এক সময়ের সিপিএমের দূর্গ, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে, সিপিএমের থেকে অনেক ভোটে পিছিয়ে ছিলো ৭ নং ওয়ার্ড। এই ওয়ার্ডের বসিন্দা কাজী মতিয়ার তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দীর্ঘদিন লড়াই করে সিপিএমের দূর্গ ভেঙ্গে সংগঠন মজবুত করেছেন। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছেন, পরবর্তী সময় বিপুল ভোটে জয়ী করেছেন কাজী মানোয়ারা বেগমকে।

মানুষের আশা ভরসা, কাজের নিরিখেই বিশ্বাস মানোয়ার উপর, এবারের প্রার্থী না করায় একরাশ ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে ফেটে পড়লো সাধারণ মানুষ। বেশকিছু মানুষের সঙ্গে কথা বল জানা গেল কতটুকু মানসিক ভাবে আঘাত পেয়েছেন। বিশেষ করে মহিলাদের অনেকেই বাড়ির সামনে জড়ো হয়ে চোখের জল ফেলতে দেখা গেল।

কাজী মতিয়ার রহমান জানালেন, দলের কাছে আবেদন করেছি পুনরায় চিন্তা ভাবনা করার জন্য, দল আশ্বাস দিয়েছে দু একদিনের মধ্যে জানাবেন, যাকে প্রার্থী করেছে তার কোন গ্রহণযোগ্যতা নেই, সাধারণ মানুষ মেনে নেবেন না, বলে অনেকেই দাবি তোলেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ