সরকারের সমালোচনা করার জন্য কিংবা খবর সংগ্রহ করতে যাওয়ার অপরাধে সাংবাদিকদের বিরুদ্ধে যদি ইউএপিএ ধারা প্রয়োগ করা হয়, তাহলে আমার গাড়ির উপর যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ইউএপিএ নয় কেন? সংসদে দাঁড়িয়ে স্পিকারকে প্রশ্ন করলেন আসাদুদ্দিন ওয়াইসি, অস্বস্তিতে কেন্দ্র সরকার
বুলবুল চৌধুরী : উত্তরপ্রদেশের মিরাট থেকে ফেরার পথে সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি গাড়ির উপর গতকাল বৃহস্পতিবার হামলা হয়। দুই দুষ্কৃতী চার রাউন্ড গুলি চালায় আসাদউদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে। আর এ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশের প্রশাসন ও নির্বাচন কমিশন নিজেদের ব্যর্থতা ঢাকতে দ্রুত আসাদুদ্দিন ওয়াইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
রাজনীতির অন্যতম চাণক্য বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের এই চাল বা কৌশল খুব সহজেই ধরে ফেলে আসাদুদ্দিন ওয়াইসি। আজ শুক্রবার তিনি সংসদে হাজির হয়ে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাখ্যান করেন আসাদুদ্দিন। তিনি বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট জানতে চান স্পিকারের কাছ থেকে দেশে যখন সংবিধানের শাসন রয়েছে। সংবিধানের দৃষ্টিতে এ দেশের নাগরিকরা সকলেই সমান। অপরাধী হিসেবে সকলের সমান বিচার হবে এটাই সংবিধানের শাসনের বৈশিষ্ট্য।

কার্যত এই কথা স্মরণ করিয়ে দিয়ে স্পিকারকে চারবারের সাংসদ সংসদে মনে করিয়ে দেন একজন সাংবাদিক সরকারের সমালোচনা করার দায়ে বা খবর সংগ্রহ করতে যাওয়ার অপরাধে তার বিরুদ্ধে ইউএপি এ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন বেশ কয়েকজন সমাজকর্মী আন্দোলন করতে যাওয়ার জন্য তাদের বিরুদ্ধে ইউএপি এ আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। ফেসবুকে পোস্ট করার দায়ে মতামত ব্যক্ত করার দায়ে তাদের বিরুদ্ধেও ইউএপি এ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরেই আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি স্পিকারের কাছে জানতে চান আমার উপর যারা হামলা করেছে তাদের ওপর কেন ইউএপিএ আইন কার্যকর করা হবে না কেন এই আইনে মামলা আনা হবে না?
আসাদউদ্দিন ওয়াইসির এই প্রশ্নের সামনে কার্যত স্পিকার অনেকটাই অসহায় বোধ করেন তার বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট বোঝা যায় ।
আজ আসাদুদ্দিন ওয়াইসি সংসদে এই প্রশ্ন তুলে দেওয়ার পরেই বলা হয়েছে ৭ ফেব্রুয়ারি সোমবার সংসদে হাজির হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসাদউদ্দিন ওয়াইসির উপর হামলার বিস্তারিত বিবরণ পেশ করবেন এবং পরবর্তী পদক্ষেপ কী হবে সেটাও তিনি সংসদে জানাবেন।

