দেশ 

পশ্চিমবঙ্গ ৩৯ সাংসদ নিয়ে সুকান্তের ঘরে দিল্লিতে বৈঠক হাজির শুভেন্দু!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশনের বর্ধিত পর্ব। মহিলা সংরক্ষণ বিলের পাশাপাশি লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পেশকে ঘিরে জাতীয় রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। এই আবহেই রবিবার এক কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে নৈশভোজে যোগ দিতে চলেছেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপি-সহ এনসিপিআই সাংসদেরা। সেই নৈশভোজে যোগ দিতে কলকাতা থেকে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

দু’টি বিল পাশ করাতে মরিয়া বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই সাংসদদের একজোট করার কাজ শুরু করে দিয়েছেন। সেই কাজে দলের মন্ত্রী-সাংসদদের পাশাপাশি কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দায়িত্ব দেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসাবেই রবিবার রাতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে সুকান্ত ছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির আরও ১১ জন সাংসদ। আমন্ত্রণ জানানো হয়েছে এনসিপিআইয়ের ২০ জন সাংসদকেও।

রবিবার দিল্লি রওনা হওয়ার আগে নৈশভোজের কথা জানিয়েছেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। লোকসভার সাংসদদের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সাত জন রাজ্যসভার সাংসদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অনন্ত মহারাজ, শমীক ভট্টাচার্য ও রাহুল সিংহের পাশাপাশি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুখেন্দুশেখর রায়, প্রকাশচিক বরাইক, সুস্মিতা দেব এবং কোয়েল মল্লিকও এই নৈশভোজে যোগ দেবেন বলে খবর।

অন্য দিকে, শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দু’জনের মধ্যে প্রায় এক ঘণ্টা একান্ত বৈঠক হয়। এনসিপিআইয়ের সংসদীয় দল সূত্রে খবর, শাহ তাঁকে জানিয়েছেন, অভিষেকের জারি করা হুইপ মানার কোনও প্রয়োজন নেই। কারণ, তিনি দলের মুখ্য সচেতক নন। সুদীপকে শাহের পরামর্শ, এনসিপিআইয়ের ২০ জন সাংসদ যেন সরাসরি লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলের পক্ষে নির্ভয়ে ভোট দেন। গোটা দল, সরকার এবং এনডিএ তাঁদের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ