আন্তর্জাতিক 

শেখ হাসিনা ইস্যুতে শাসক বিএনপি ও বিরোধী দলগুলির কী অবস্থান ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এর পরই ওই দেশের শাসক ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অদ্ভুত মেলবন্ধন চোখে পড়ছে। গতকাল সোমবার বাংলাদেশ জাতীয় পার্টির নেতা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে বিরোধী এবং শাসকদলের মধ্যে জাতীয় ঐক্য সমন্বয় গড়ে ওঠার চেষ্টা করছে তারেক রহমানরা।

ঘটনাচক্রেই মঙ্গলবার সকালে শেখ হাসিনা ঘোষণা করেছেন যে 16ই ডিসেম্বর তিনি ঢাকায় ফিরে যাবেন। ঠিক তার আগেই গতকাল নাহিদ ইসলাম রীতিমত হুংকার দিতে শুরু করেছেন।

তারেকের সঙ্গে বৈঠক শেষে নাহিদ বলেন, “ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণের পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে, সেই আহ্বান জানিয়েছি।” তাঁর আরও দাবি, “বাংলাদেশে যা কিছু হচ্ছে, তার সঙ্গে ভারত সরাসরি জড়িত— এটা এখন খুবই স্পষ্ট।”

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগ এবং ভারত সংক্রান্ত বিষয়কে ভবিষ্যতে বাংলাদেশ সরকারের কী পদক্ষেপ হবে, সে বিষয়েও তারেকের কাছে একটি রূপরেখা জানতে চেয়েছেন হাসিনা-বিরোধী এই যুবনেতা। তিনি বলেন, “এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগ এবং ভারতের ইস্যুটা আমাদের আগামী দিনে ডিল করতে হবে। ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন।”

বস্তুত, সোমবার রাতে নাহিদ যখন এই মন্তব্যগুলি করেন, তখনও হাসিনার বাংলাদেশে ফেরার দিনক্ষণ কিছু জানা যায়নি। শুধু জানা ছিল, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চাইছেন তিনি। তবে মঙ্গলবার সকালে সংবাদসংস্থা রয়টার্স জানায়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই দিনটিকে বাংলাদেশ বিজয় দিবস হিসেবে (১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের মুক্তিলাভের স্মরণে ) পালন করে। সেই দিনটিতেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা। তবে তিনি কী ভাবে ফিরবেন, এ ক্ষেত্রে দু’দেশের সরকারের কী ভূমিকা থাকবে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

হাসিনার বাংলাদেশের ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মাঝে গত কয়েক সপ্তাহ ধরেই অশান্তি বেড়েছে বাংলাদেশ। বিভিন্ন জায়গায় বিক্ষোভ, অবরোধ হয়েছে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। ডিসেম্বর যত এগিয়ে আসছে, তত তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এ অবস্থায় হাসিনা নিজ দেশে ফেরার দিনক্ষণ ঘোষণার পর বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে।

এদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর আমিন শফিকুর রহমান দেশের বাইরে থাকার কারণে তারিফুর রহমানের সঙ্গে বৈঠক হয়নি তিনি দেশে ফেরার সঙ্গে সঙ্গে বৈঠক হবে বলে জানা যাচ্ছে। হাসিনা ইস্যুত বাংলাদেশের জামাত কোন অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ববাসী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ