সুস্থ ভবিষ্যতের লক্ষ্যে বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতার বার্তা হাওড়ায়
বিশেষ প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতে হাওড়ায় আয়োজিত হলো বিশেষ ওয়াকাথন। শনিবার সকালে হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে আন্দুল রোডের একটি বেসরকারী হাসপাতালের সামনে থেকে এই পদযাত্রা বেরিয়ে এলাকার বিভিন্ন রাস্তা ঘরে আসে।
হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির সেক্রেটারি সোশ্যাল অ্যাফেয়ার্স জয়তী ভট্টাচার্য বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটাচলা, শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
বিশিষ্ট চিকিৎসক গুরুপ্রসাদ ভট্টাচার্য বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত।
চিকিৎসক সঞ্জয় কে সাহা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শারীরিক পরিশ্রম ও নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে।
চিকিৎসক মৃদুল বেরা বলেন, সচেতনতার মাধ্যমে এই রোগ নিয়েও সুস্থ জীবন কাটানো সম্ভব।

