আন্তর্জাতিক দেশ 

ডিসেম্বরে ঢাকায় যাচ্ছেন হাসিনা! পাসপোর্ট চেয়ে দূতাবাসে আবেদন!

শেয়ার করুন

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন। তার আগে ঢাকার সঙ্গে যোগাযোগ করে নিজের নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্র চাইলেন তিনি। সংবাদসংস্থা এপি জানিয়েছে, সোমবার হাসিনার এক আইনজীবী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছেন। সেখানেই পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন জানানো হয়েছে। দেশে ফেরার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন হাসিনা-ঘনিষ্ঠেরা। এ বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য এখনও জানা যায়নি।

২০২৪ সালের অগস্টে গণবিক্ষোভের চাপে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা। ইস্তফা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে। তার পর বাংলাদেশে দেড় বছর ক্ষমতায় ছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সেখানে সরকার গঠন করেছে।

দেশ ছাড়ার পর বাংলাদেশে ক্ষমতাসীন তৎকালীন সরকার হাসিনার পাসপোর্ট বাতিল করেছিল বলে অভিযোগ। ফলে বাংলাদেশের নাগরিক হিসেবে বৈধ কোনও নথি বা পরিচয়পত্র এখন তাঁর কাছে নেই। হাসিনা বার বার দাবি করেছেন, যে কোনও উপায়ে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ