দেশ 

গুয়াহাটিতে গ্রেফতার আশুতোষ রাঙ্গা সহ একাধিক সিজেপি নেতা, ভয় পেয়েছেন হিমন্ত বললেন অভিজিৎ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অসমে গিয়ে গ্রেফতার হলেন ককরোচ জনতা পার্টির আহবায়ক তথা জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। শুধু আশুতোষ রঙ্কা নন বেশ কয়েকজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার গুয়াহাটিতে সিজেপির সদস্য স্বেচ্ছাসেবীদের নিয়ে এক বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক শুরু হওয়ার আগেই এদেরকে গ্রেফতার করা হয়।

আর এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই আশুতোষ গুয়াহাটি গিয়েছিলেন। তাঁদের অজ্ঞাত এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। সিজেপিরআঞ্চলিক সদস্যদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে সিজেপি নেতৃত্বের। সেই উদ্দেশ্যে গুয়াহাটিতে প্রথম বৈঠক ডাকা হয়েছিল রবিবার। তাতে যোগ দেওয়ার জন্য শনিবারই সেখানে পৌঁছে যান রাঙ্কা। রবিবারের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। রাঙ্কা জানিয়েছিলেন, অসমের বিভিন্ন স্কুলে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, সেই পরিবারের সঙ্গেও কথা বলবেন।। অভিজিৎদের দাবি, হিমন্তবিশ্ব শর্মার সরকার ভয় পেয়েছে। তাদের শিক্ষাক্ষেত্রের দুরবস্থা, দুর্নীতি প্রকাশ পাবে। তাতেই এ সব করেছে।

অভিযোগ, তার আগেই রাঙ্কা-সহ বেশ কয়েক জন সদস্যকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। রাঙ্কা অভিযোগ করেছেন, সিজেপির সদস্যদের হুমকি দিচ্ছে হিমন্তের সরকার। আটক হওয়ার পরে পুলিশের ভ্যান থেকেই একটি ভিডিয়ো প্রকাশ করে তিনি বলেন, ‘‘অসমের অবস্থা আমরা তুলে ধরতে চাই বলে হিমন্তবিশ্ব শর্মা ভীত। আমার অসমের স্কুল, কাজিরাঙার বাস্তব পরিস্থিতি, রাজ্যের ম্যানমেড বন্যার বাস্তবতা প্রকাশ করতে চাই। তাই আমাদের আটক করেছে। আমাদের সদস্যদের হুমকি দিচ্ছে। তবে এই মাটির মানুষদের ভয় দেখানো সহজ নয়।’’

সিজেপির আরও অভিযোগ, বৈঠকস্থলের কাছে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং আটক সদস্যদের সঙ্গে আইনজীবীদের কথা বলতে দেওয়া হয়নি। তবে কত জনকে আটক করা হয়েছে, তা স্পষ্ট করেনি সিজেপি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ