অতি সক্রিয় দুই মন্ত্রীকে দফতর সামলানোর পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
দুই মন্ত্রীকে এবার ঠিকমতো দফতরের কাজকর্ম দেখার পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই দুই মন্ত্রী কে নিয়েই শাসক বিজেপি দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কখনো বাজারে দাঁড় করানো সাইকেল দেখে মন্ত্রী নিদান দিচ্ছেন এখান থেকে এখনই সরান না হলে থানায় জমা করে দেব। কখনো এক মন্ত্রী মাঝ রাস্তায় দাঁড়িয়ে বাদানুবাদে জড়িয়ে পড়ছেন।
এতে আর যাই হোক রাজ্যের শাসক বিজেপি দলের কাছে সংকেত ভালো যাচ্ছিল না। সেজন্যই আজ মন্ত্রিসভার বৈঠক শুরুর প্রথমেই শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল এবং শারদ্বত মুখোপাধ্যায়কে নিজের দফতরের কাজকর্ম সঠিকভাবে করার জন্য পরামর্শ দেন। অগ্নিমিত্রা পাল রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী আর শারদ্বত মুখোপাধ্যায় হলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। ইদানিং এই দুই মন্ত্রীর কাজকর্মে শুধু শাসক বিজেপি দল নয় পশ্চিমবঙ্গ সরকারকেও অস্বস্তিতে পড়তে হয়েছে।

