কলকাতা 

পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি! কবে হবে?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলার মহার্ঘ ভাতা মামলার মতই এবার আইপ্যাক মামলার পরিণতি হতে চলেছে কি? কারণ যে তৎপরতার সঙ্গে শুভেন্দু অধিকারীরা ভেবে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার বড় কিছু হয়ে যাবে গত কয়েক সপ্তাহ আগে সুপ্রিম কোর্ট আইপ্যাক মামলায় সেভাবে কোন পদক্ষেপ করেনি। আজ মঙ্গলবার ছিল এই মামলার শুনানি। শেষ পর্যন্ত এই মামলার শুনানিও পিছিয়ে গেল।

I-PAC কাণ্ডে ED-র মামলার শুনানি পিছিয়ে গেল। মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে গেল ED-র মামলার শুনানি। সোমবার রাতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার জানায়, ‘ED-র তল্লাশিতে বাধা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় ।

Advertisement

ED-র অনুমতি নিয়েই পার্টি সংক্রান্ত নথি নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী’। মঙ্গলবার ED হলফনামার জবাব দিতে সময় চেয়ে নেয়। তারপরই সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দেয় পরের মঙ্গলবার পর্যন্ত। এই মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ