নওজান ইনস্টিটিউটে পারিবারিক বনভোজনের আসর
বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগনার বেলিয়াঘাটা বিশাল প্রতিষ্ঠান নওজান ইনস্টিটিউট এর প্রাঙ্গনে আজ এক অভিনব বনভোজনের আয়োজন করা হয়েছিল নাম দেওয়া হয়েছিল পারিবারিক প্রীতি বনভোজন বিভিন্ন খেলাধুলার সাথে সাথে ছোটদের জন্য নানা ধরনের বুদ্ধির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন। প্রতিযোগিতার ব্যবস্থা ছিল বাবা মায়েদের জন্যও। তবে এদিনের মুখ্য আকর্ষণ ছিল দশ জন মহীয়সী মাকে সম্মাননা জ্ঞাপনের ব্যবস্থাপনা। ছোটদের পরিচালনায় বড়দের প্রতি এই সম্মাননা জ্ঞাপনে আপ্লুত হন প্রত্যেকে।
বনভোজন চলাকালীন বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আলী আহসান, নওশাদ আলী, খাদিমুল ইসলাম, শাহ আলম, আইনজীবী আনিসুর রহমান, শেখ আহসান আলী, খলিলুর রহমান, চিকিৎসক মইনুদ্দিন চিশতী, মাওলানা শাহজাহান আলী প্রমূখ বুদ্ধিজীবীদের উপস্থিতিতে একটি আলোচনা চক্রের ব্যবস্থা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের সঞ্চালনা-টিমে ছিল নতুন প্রজন্মের ছেলেমেয়েরা– নাফিসা ইসমাত, আনুসা, মামুন, মানসুরা, ফারিহা। তারা জানায় এবারের পারিবারিক প্রীতি বনভোজন বিশিষ্ট শিক্ষা দরদী দানশীলা বেগম সাওলাতুন্নেসার স্মরণে উৎসর্গ করা হয়েছে এবং তাঁর স্মরণে একটি পুস্তিকাও প্রকাশিত হয় এদিন। নওজান ইনস্টিটিউট অফ নার্সিং এর ছাত্রীরা এদিন সুন্দর একটি মানবিক নাটিকা উপস্থাপনা করে, যা সকলের কাছে খুবই চিত্তাকর্ষক হয়ে ওঠে।


