কলকাতা 

ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) ভর্তি প্রক্রিয়া ও পড়াশোনা এখন অনেক সহজ : ড. সুজাতা দত্ত হাজারিকা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : গত সোমবার ৭ জুলাই ২০২৫ বিকাশ ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)- র ভর্তি প্রক্রিয়া, পাঠ উপকরণ প্রাপ্তি, পরীক্ষা দান পদ্ধতি, বার্ষিক নাম নথিভুক্তি করণ, ফলাফল প্রাপ্তি বিষয়ে নিয়ম কানুন নিয়ে আলোচনা করেন কলকাতা আঞ্চলিক কেন্দ্রের বরিষ্ঠ আঞ্চলিক অধিকর্তা ড :সুজাতা দত্ত হাজারিকা, যুগ্ম অধিকর্তা ড :শান্তনু মুখার্জি ও সহ অধিকর্তা অজয় কুমার বেহেরা।

আলোচনার প্রথমে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এর বিশেষ আধিকারিক প্রভাষ চন্দ্র দত্ত স্বাগত বক্ত্যব্যে ইগনু প্রসঙ্গে পাঠক্রম, পাঠ কেন্দ্র বিষয়ে উপস্থিত সাংবাদিক দের অবহিত করেন। পরে আঞ্চলিক অধিকর্তা ড :সুজাতা দত্ত হাজারিকা বিশদে ইগনু র স্থাপন কাল, উদ্দেশ্য, ভর্তি সংক্রান্ত নিয়মাবলী,বছরে দু বার ভর্তির সময় সূচি, মুক্ত দূর শিক্ষার উপযোগিতা, পাঠ কেন্দ্রে শিক্ষার্থীদের সহজে পাঠ গ্রহণ কি ভাবে সম্ভব তা বুঝিয়ে সাংবাদিক বন্ধুদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় খবরের মাধ্যমে জানাতে অনুরোধ করেন। যুগ্ম অধিকর্তা ড :শান্তনু মুখোপাধ্যায় এই পঠন পাঠনে সার্টিফিকেট, ডিপ্লোমা এবং ডিগ্রি লাভের সহজ পদ্ধতি র সঙ্গে পিএইচডি পর্যন্ত কি কি বিষয় নিয়ে পড়াশোনা করা যায়, তা ব্যাখ্যা করেন। সহ অধিকর্তা অজয় কুমার বেহেরা ইগনু র কমন প্রো সপেকটাস এর উল্লেখ করেন। নিয়মিত কলেজ, বিশ্ববিদ্যালয় এর বিষয় ছাড়াও যে পেশা মুখী নানান আধুনিক প্রযুক্তি বিষয় নিয়ে সহজে পাঠ গ্রহণ করা যায় এবং যে কোনো বয়সেই পড়াশোনা করা যায় তার উল্লেখ করেন।তপশিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীরা কোনো আর্থিক খরচ খরচা ছাড়াই পাঠ গ্রহণ করতে পারবেন সে বিষয়েও সাংবাদিক বন্ধুদের উল্লেখ করেন।

ইগনু যে পিপলস ইউনিভার্সিটি এবং জাতীয় শিক্ষানীতি নির্ভর শিক্ষা ব্যবস্থা তাও আলোচিত হয়। প্রায় কুড়িজন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক সাংবাদিক বন্ধু এই আলোচনায় অংশগ্রহণ করেন। বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী জয়ন্তী সরেন এর কণ্ঠে চোখের আলোয় দেখেছিলেম রবীন্দ্র সঙ্গীত বাংলায় ও সান্তালি ভাষায় পরিবেশন এর মাধ্যমে সভার কাজ শেষ হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ