কলকাতা 

টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে লক্ষ্য করে জুতো দেখালো জনতা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তথ্য প্রমাণ লোক লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালের অভ্যন্তরে কর্তব্যরত ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রমাণ লোপাট করা হয়েছে এই অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে সিবিআই গ্রেফতার করেছে শনিবার রাতে।রবিবার সকালে সিজিও থেকে ওসি টালাকে মেডিক্য়াল টেস্টে নিয়ে যাওয়ার সময় সিজিওর সামনে তাকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখান জনতা।

কলকাতা পুলিশের অভিযুক্ত ওসিকে লক্ষ্য করে জুতোও দেখান মহিলারা। ‘উই ওয়ান্ট জাস্টিসে’র পাশাপাশি কলকাতা পুলিশকে উদ্দেশ্য করেও একাধিক স্লোগান দিতে দেখা যায় উপস্থিত বিক্ষোভকারীকে।

Advertisement

সূত্রের খবর, মেডিক্যাল টেস্টের পর টালা থানার ওসিকে শিয়ালদহ আদালতে হাজির করা হয়।একই সঙ্গে জেল হাজতে থাকা সন্দীপ ঘোষকেও ছাত্রীকে ধর্ষণ-খুনে তথ্য লোপাটের অভিযোগে এদিন ফের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেলা ১২টা নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে সন্দীপকে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

গত ৯ অগস্ট আরজি করের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর দেহ। ঘটনার পর কেন খুনের মামলা রুজু না করে অস্বাভাবিক মামলা রুজু করা হয়েছিল, তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এমনকি ক্রাইম সিন সুরক্ষিত না করার গুরুতর অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে। এব্যাপারে শীর্ষ আদালতেও তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল কলকাতা পুলিশ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮ ধারায় তথ্যপ্রমাণ লোপাট , ১৯৯ ধারায় সরকারি কর্মী হিসেবে দায়িত্ব পালন না করা এবং ৬১/২ ধারায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষের বিরুদ্ধে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ