কলকাতা 

বৃহস্পতিবার বিজেপির যেসব প্রার্থীরা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের মনোনয়নপত্র শুক্রবার জমা নেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার যে চারটি ব্লকে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেনি কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্বেও আজ শুক্রবার তাদের সকলের মনোনয়নপত্র জমা নিতে হবে সংশ্লিষ্ট মহকুমা শাসক দফতরে। একইসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা বলেন সময় এখন নেই তাই আলাদা করেই নির্দেশ নামা জারি করা হচ্ছে না আদালতের কার্যবিবরণীর লিংক পাঠানো হবে রাজ্য নির্বাচন কমিশনের কাছে তা দেখেই মনোনয়নপত্র জমা দিতে হবে।

এমনকি বিজেপির প্রার্থীরা বসিরহাট দলের অফিসে বসে আছেন তারা রাস্তা পেরিয়ে এপারে আসলেই পুরো নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে একই সঙ্গে তাদের মনোনয়নপত্র মহাকুমা শাসকের দপ্তরের জমা করিয়ে দিতে হবে। হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

শুক্রবার বিজেপি এই ব্যাপারে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্‌হার বেঞ্চে আবেদন করেছিল। অভিযোগ ছিল, হাই কোর্টের নির্দেশানুসারে পুলিশকে সঙ্গে নিয়ে গিয়েও মনোনয়ন দেওয়া যায়নি। তাই মনোনয়নের দিন বাড়িয়ে সময় দেওয়া হোক।

যাঁরা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধা পেয়েছেন। তাঁরা পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিয়ে আবার পুলিশ নিয়ে যাবে। বসিরহাট জেলা পুলিশের সুপারকে সব প্রার্থীকে মনোনয়নের ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্‌হা।

বসিরহাট মহকুমাশাসকের দফতরের বিপরীতে বিজেপির দলীয় কার্যালয়ে প্রার্থীরা উপস্থিত রয়েছেন। তাঁরা শুধু রাস্তা টপকে এপারে আসবেন। পুলিশ নিরাপত্তা দিয়ে প্রার্থীদের মহকুমাশাসকের দফতরে ঢোকাবেন। নির্দেশ বিচারপতির।

আদালতের নির্দেশ, ‘‘সময় নেই! তাই নির্দেশনামার জন্য অপেক্ষা করার দরকার নেই। আদালতে শুনানির ভার্চুয়াল লিঙ্ক রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। এই লিঙ্কে নির্দেশ শুনেই পদক্ষেপ করতে হবে।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ