৪৮ ঘণ্টার মধ্যে সমগ্র রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের
বাংলার জনরব ডেস্ক : একটা সাংবিধানিক সংস্থা অন্য একটি সাংবিধানিক সংস্থার উপরে খবরদারি করতে চাইছিলেন না বলে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীর দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ সেভাবে দেয়নি। কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলেছিল রাজ্যের সাতটি স্পর্শকাতর জেলাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। এবং অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী এইসব জেলায় নিয়োগ করতে হবে। কিন্তু রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন হাইকোর্টের এই রায়ের পুনঃ বিবেচনা করার জন্য আজ বৃহস্পতিবার আবেদন করে।
এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন আমাদের রায় যদি না মানেন তাহলে আমরা পদক্ষেপ করব উল্টো দিকে আমাদের এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে আপত্তি নেই কিন্তু যদি রায়কে এড়িয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ করতে হবে। এরপরেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুনঃ বিবেচনা করা প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি বলেছিলেন সমগ্র রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে।
রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি জেনেই কলকাতা হাইকোর্ট সরাসরি নির্দেশ দিল রাজ্যের বাইশটা জেলাতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে। কোনভাবেই মানুষের জান মালের নিরাপত্তা নিয়ে ভোট করা যাবে না। এর ফলে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন আদালতে যে চূড়ান্তভাবে অপদস্ত হলো তা আর বলার অপেক্ষায় রাখেনা।

