জেলা 

কংগ্রেস কর্মীকে গ্রেফতার করায় উত্তাল রাণীনগর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের রাণীনগরে কংগ্রেস কর্মী মইনুল ইসলামকে পুলিশি গ্রেফতারের বিরুদ্ধে সরব জনতা। সোমবার সকালে রানীনগর বাজার থেকে কংগ্রেস কর্মী মইনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। আর এই ঘটনার পরেই এলাকার মানুষ উত্তেজনায় ফেটে পড়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।

আর এই বিক্ষোভ মিছিলের উপর হামলা করে তৃণমূল কংগ্রেস। হামলাকারীদের হাতে ছিল লাঠিসোঁটা। পালটা তৃণমূলের দিকে ধেয়ে যায় কংগ্রেস কর্মীরা। এরপর দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। এরপর তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে কংগ্রেসকর্মীরা তেড়ে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে তৃণমূল কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এরপর রানিনগরে পালটা মিছিল বের করে তৃণমূল। পুলিশ সেই মিছিলে বাধা দেয়। রানিনগর ২ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি মিজান হাসান জানান, “কংগ্রেস নেতৃত্ব শেখপাড়ায় তৃণমূল নেতা-কর্মীদের উপর চড়াও হয়। এবং তাদের বাজার থেকে তাড়িয়ে দেয়। তার প্রতিবাদে আমরা শেখপাড়ায় আসি। দেখতে চাই কারা আমাদের তাড়িয়ে দিতে পারে।” রানিনগরের ওসি সৌম্য দে মল্লিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দু’পক্ষের নেতা-কর্মীদের হঠিয়ে পরিস্থিতি সামাল দেয়। এরপর পুলিশের তরফে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

রানীনগরের শেখপাড়া এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা কার্যত এলাকার ছাড়া হয়ে গেছে সমগ্র এলাকা জুড়ে কংগ্রেস কর্মীরা দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে সূত্রের খবর। মানুষের জনরোষের কাছে কার্যত পুলিশ প্রশাসন আত্মসমর্পণ করছে বলে এলাকার সূত্রে খবর।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ