কলকাতা 

আসন্ন টেট পরীক্ষার জন্য ‘‘পরিবেশ বিদ্যা’’র শেষ মুহূর্তর প্রস্তুতির টিপস/ প্রস্তুত করেছেন বিশিষ্ট শিক্ষক গিরিধারী চক্রবর্তী

শেয়ার করুন

গিরিধারী চক্রবর্তী : এসো জেনে নিই কিছু বিশেষ তথ্য

• Ecosystem শব্দের প্রবর্তক এ জি ট্যান্সলে (1935)

• Ecology শব্দের প্রবর্তক আর্নেস্ট হেকেল

• বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই

• বিশ্ব জীববৈচিত্র্য দিবস 22 মে

• আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস 29 জুলাই

• “Hotspot” শব্দের প্রবক্তা নরম্যান মায়ার্স

• ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2 ফেব্রুয়ারি

• 2019 সালে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে’-এর থিম ছিল wetland and climate change

• বিশ্বে মোট হটস্পটের সংখ্যা 34টি

• ভারতে মোট হটস্পটের সংখ্যা 4টি (পূর্ব হিমালয়, সুন্দাল্যান্ড, পশ্চিমঘাট পর্বত ও শ্রীলঙ্কা, ইন্দোবার্মা)

• পশ্চিমবঙ্গে হটস্পটের সংখ্যা 1টি (চুপি ওয়েটল্যান্ড, বর্ধমান)

• পশ্চিমবঙ্গের রাজ্যপাখী : সাদাবক মাছরাঙা (Halcyoon smyrnensis)

• পশ্চিমবঙ্গের রাজ্যফুল : শিউলি

• পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী মেছোবিড়াল / বাঘরোল / গো-বাঘা (Prionailurus viverrinus)

• পশ্চিমবঙ্গের রাজ্যবৃক্ষ ছাতিম (Alstonia scholaris)

• ভারতের সংসদে 2002 সালে জীববৈচিত্র্য আইন পাশ হয়।

• সুন্দরবনকে কলকাতার ফুসফুস বলা হয়। সুন্দরবনকে walking mangrove land বলা হয়।

• জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলা হয়।

• ইরানের রামসর ওয়েটল্যান্ডকে পূর্ব কলকাতার জলাভূমির সাথে তুলনা করা হয়।

• পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণ কেন্দ্র তরাই ডুয়ার্সে আছে।

• বিশ্ব ওজোন দিবস 16ই সেপ্টেম্বর।

• পশ্চিমবঙ্গে অরণ্য সপ্তাহ প্রতিবছর 14 জুলাই থেকে 20 জুলাই পালিত হয়।

এসো জেনে নিই কয়েকটি প্রয়োজনীয় সংক্ষেপণ শব্দ

MAB = Man and Biosphere Reserve.

WWF = World Wildlife Fund for Nature.

IUCN = International Union for conservation of Nature and Natural Resources.

SSC = Survival Service Commission.

JFM = Joint Forest Management.

PBR = Peoples Biodiversity Register.

CITES = Convention on International Trade in Endangered Species

TRAFFIC = Trade record analysis of aquatic flora and fauna in commerce.

TRWL = Indian Board for Wildlife.

IBP = International Biological Programme.

CPCB = Central Pollution Control Board.

UNDP = United Nation Development Programme.

ESP = Electrostatic Precipitator.

DU = Dobson Unit.

SPM – Suspended Particulate Matter.

MIC = Methyl Iso Cynate [1984 সালে ভূপালে গ্যাস দুর্ঘটনার জন্য এই গ্যাস দায়ী]

IPCC = Intergovernmental Panel on Climate change.

NTCA = National Tiger Conservation Authority

WII – Wildlife Institute of India.

 

* সঠিক উত্তর নির্বাচন করো : প্রশ্নমান-1

1. জীববৈচিত্র‌্য কয় প্রকার—

(a) 2 (b) 3 (c) 4 (d) 5 উঃ (b)

 

2. বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য কয় প্রকার—

(a) 2 (b) 3 (c) 4 (d) 5 উঃ (b)

3. নীচের কোন সজ্জাটি গোরুমারা, করবেট, কুলিক,নন্দাদেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো—

(a) বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান

(b) জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ,অভয়ারণ্য

(c) জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ

(d) অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য উঃ (d)

4. ভারতে মোট হটস্পট হল—

(a) 2টি (b) 4টি (c) কোনোটিই নয় (d) 2টি উঃ (b)

5. IUCN প্রবর্তিত Red list-এ কটি ক্যাটেগরির প্রাণী রয়েছে—

(a) 5 (b) 6 (c) 7 (d) 8 উঃ (d)

6. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?

উঃ নীলগিরি (1986), [দ্বিতীয় – নন্দাদেবী (1988)]

7. Hotspot শব্দটির প্রবর্তক কে?

উঃ Norman Myers

8. পশ্চিমবঙ্গে রাজ্যপ্রাণীর নাম লেখো৷

উঃ বাঘরোল / মেছো বিড়াল।

9. বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে উদযাপিত হয়?

উঃ 22 মে

 

10. একটি বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম লেখো।

উঃ সর্পগন্ধা Rauvolfia serpentina

11. পশ্চিমবঙ্গের নতুন হটস্পটের নাম লেখো।

উঃ চুপি জলাভূমি, বর্ধমান।

12. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চলটি কোন হটস্পটের অন্তর্গত?

উঃ পশ্চিমঘাট অঞ্চল।

13. বায়ুদূষণ রোধের একটি ব্যক্তিগত উপায় বিবৃত করো।

উঃ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো।

14. PAN কী?

উঃ এটি একটি গৌণ বায়ুদূষক। পূর্ণ নাম – পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট।

15. সত্য/মিথ্যা নির্দেশ করো।

শকুন একটি বিলুপ্তপ্রায় পাখি

উঃ সত্য

16. সম্প্রতি কলকাতা মহানগরীতে চড়ুই পাখির সংখ্যা হ্রাস পেয়েছে। এই সমস্যার জন্য কোন কোন দূষণকে তুমি সবচেয়ে বেশি দায়ী বলে মনে করো?

উঃ বায়ুদূষণ / শব্দদূষণ।

17. শূন্যস্থান পূরণ করো : ‘প্রকৃতির বৃক্ক’ বলা হয় __________।

উঃ জলাভূমি।

18. WWF-N এর কর্তৃপক্ষ এই সংস্থার লোগোতে কোন বিপন্ন প্রাণীকে স্থান দিয়েছেন?

উঃ রেডপান্ডা।

 

19. লেগ হিমোগ্লোবিন কোথায় দেখা যায়?

উঃ শিম্বগোত্রীয় (লিগুমিনোসী গোত্র) উদ্ভিদের (মটর, শিম) মূলের অর্বুদে।

20. নীচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

UVরশ্মি : ত্বকের ক্যানসার : : নিকোটিন : __________

উঃ ধূমপান (বায়ুদূষণ)

21. জীববৈচিত্র্য সংরক্ষণের কাজে সক্রিয় দায়িত্ব পালনকারী দুটি বিশ্বসংস্থার নাম লেখো।

উঃ i) IUCN – International Union for the Conservation of Nature

ii) WWF – World Wide Fund for Nature

22. ক্রায়োসংরক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো।

উঃ i) এই জাতীয় সংরক্ষণের ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়

ii) সাধারণত – 196°C উষ্ণতায় বিভিন্ন ধরনের পরাগরেণু, কলাকোশ, বীজ ইত্যাদি ভবিষ্যতের জন্য সরংক্ষণ করা হয়।

23. পশ্চিমবঙ্গের একটি পক্ষী অভয়ারণ্য ও কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো।

উঃ i) পক্ষী অভয়ারণ্য – সজনেখালি দঃ ২৪ পরগণা

ii) কুমির সংরক্ষণকেন্দ্র – ভগবতপুর

24. সাইলেন্স জোন কি?

উঃ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড হাসপাতাল, নার্সিংহোম, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট প্রভৃতি স্থানের সন্নিহিত 100 মিটার অঞ্চলে শব্দের ন্যূনতম মাত্রা 50 ডেসিবেল (dB) নির্ধারিত করেছেন। এই অঞ্চলকে সাইলেন্স জোন বলে ।

25. অ্যামোনিয়া নাইট্রাইট নাইট্রেট; ‘x’ ও ‘y’ চিহ্নিত স্থানে অণুজীবকে শনাক্ত করো৷

উঃ x = নাইট্রোসোমোনাস, y = নাইট্রোব্যাক্টর

 

26. ‘অধিক গাছ লাগান’ সুন্দরবনের একটি পরিবেশপ্রেমী সংস্থা এই বছর পরিবেশ দিবসে এই স্লোগানটি ব্যবহার করেছে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি?

উঃ (i) বায়ুদূষণ নিয়ন্ত্রণ, (ii) ম্যানগ্রোভ গাছের বৃক্ষরোপণের মাধ্যমে বাঘ সংরক্ষণ ৷

27. জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতিসাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও।

উঃ (i) জলজ বাস্তুতন্ত্রে ক্ষতিসাধন করে—কচুরিপানা

(ii) স্থলজ বাস্তুতন্ত্রে ক্ষতিসাধন করে—আমেরিকান আরশোলা

28. N2 চক্রে নীলাভ সবুজ শৈবালের গুরুত্ব লেখো।

উঃ নাইট্রোজেন চক্রে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে তাদের দেহকোশে (হেটেরোসিস্ট) অ্যামোনিয়া রূপে আবদ্ধ করে। উদা: অ্যানাবিনা।

29. ইউট্রোফিকেশন কী?

উঃ যে পদ্ধতিতে কোনো জলাশয়ে ফসফেট জাতীয় রাসায়নিক পদার্থ মিশ্রিত হওয়ার জন্য জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং অক্সিজেনের অভাবে জলজ প্রাণীর মৃত্যু ঘটে তাকে ইউট্রোফিকেশন বলে।

30. জীব বিবর্ধন বলতে কী বোঝো?

উঃ যে প্রক্রিয়ায় পরিবর্তনহীন বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে এবং প্রতিটি খাদ্যস্তরে এর ঘনত্বের বৃদ্ধি পায়, তাকে জীব বিবর্ধন বলে।

জল (DDT 0.003 ppm) জুপ্ল্যাঙ্কটন (DDT 0.04 ppm) ছোটোমাছ (DDT 0.5 ppm) বড়োমাছ (DDT 2 ppm) মৎস্যভুক পাখি (DDT 25 ppm)

31. ‘বায়োডাইভারসিটি’ ও ‘হটস্পট’ শব্দ দুটির প্রবর্তক কে?

উঃ বায়োডাইভারসিটি W. G. Rosen

হটস্পট শব্দের প্রবক্তা নরম্যান মায়ার্স

 

 

32. হটস্পট কাকে বলে? ভারতে কয়টি হটস্পট আছে ও কী কী?

উঃ পৃথিবীর যেসব জায়গায় খুব বেশি সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে এবং কোনো না কোনো কারণে তাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে সেইগুলিকে হটস্পট বলে। ভারতে মোট চারটি হটস্পট আছে সেগুলি হল— (i) পশ্চিমঘাট পর্বতের ঘন অরণ্য অঞ্চল এবং শ্রীলঙ্কা (ii) উত্তর পূর্ব হিমালয়, (iii) ইন্দো-বার্মা অঞ্চল, (iv) সুন্দাল্যান্ড।

33. বিশ্ব উষ্ণায়ণে প্রভাব বিস্তারকারী গ্যাসগুলির ক্ষতিকারক মাত্রার মানের অবক্রমের ভিত্তিতে কোন সজ্জাক্রমটি সঠিক—

(a) CO2-NO2-CH2-CFC (b) CO2-CH2-N2O-CFC

(c) CO2-CFC-N2O-CH4 (d) CO2-CH4-CFC-N2O উঃ (c)

34. নীচের কোনটি পরিবেশে দীর্ঘসময় থাকলে তার জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো—

(a) সংবাদপত্র (b) জীবজন্তুর মলমূত্র (c) পচা পাতা (d) ক্লোরিনযুক্ত কীটনাশক উঃ (d)

35. আয়তন (বর্গ কিমিতে) অনুযায়ী নিম্নলিখিত কোনটি ঠিক (ক্ষুদ্র থেকে বৃহৎ)—

(a) অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় বনোদ্যান

(b) জাতীয় বনোদ্যান অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চল

(c) অভয়ারণ্য জাতীয় বনোদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ

(d) বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় বনোদ্যান সংরক্ষিত বন উঃ (d)

36. নিম্নলিখিত রেডপান্ডা সংরক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত—

(a) সিঙ্গলীলা জাতীয় উদ্যান (b) নামধাপা

(c) কাঞ্চনজঙ্ঘা (d) a ও c উঃ (a)

37. রেড ডাটাবুক প্রকাশ করে —

(a) WWF (b) IBWL (c) NBA (d) IUCN উঃ (d)

 

38. নীচের কোন সজ্জাটি জলদূষণ সম্পর্কিত রোগগুলির সহিত সংশ্লিষ্ট দায়ী ধাতু জড়িত, ডিসলেক্সিয়া, ইটাই- ইটাই, মিনামাটা

(a) ক্যাডমিয়াম, পারদ, সীসা b) সীসা, ক্যাডমিয়াম, পারদ

c) পারদ আর্সেনিক, লৌহ d) ক্যাডমিয়াম, সীসা, আর্সেনিক উঃ (b)

39. গ্রিন মাফলার কোন প্রকার দূষণের সহিত জড়িত:

a) মৃত্তিকা b) বায়ু c) শব্দ d) জল উঃ (b)

40. COPD সমস্যার মূল কারণে হল—

a) শব্দ দূষণ b) বায়ু দূষণ c) জল দূষণ d) মৃত্তিকা দূষণ উঃ (b)

41. পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চলটি অবস্থিত—

a) মালদহে b) পশ্চিম মেদিনীপুরে c) কুলিকে d) বাদাবনে উঃ (d)

42. কাজিরাঙা জাতীয় উদ্যানের অবস্থান এবং বিখ্যাত প্রাণী হল—

(a) হরিণ, অসম (b) বাঘ, মধ্যপ্রদেশ

(c) একশৃঙ্গ গণ্ডার, অসম (d) রেডপান্ডা, পশ্চিমবঙ্গ উঃ (c)

43. নাইট্রোজেনচক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হল—

a) মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন

b) অ্যামোনিয়া থেকে প্রথম নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন

c) নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন

d) নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া গঠন উঃ (c)

44. ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে বলে—

a) অ্যালাজেন b) কারসিনোজেন c) মিউটাজেন d) সবগুলি উঃ (b)

45. কোনটি সঠিক জোড় নির্বাচন করো:

a) অ্যানথ্রাকোসিস – ফুসফুসে তুলোর তন্তু জমে রোগ

b) বিসিনোসিস কয়লাখনিতে কর্মরত শ্রমিক

c) ব্ল্যাকফুট ডিজিজ – আর্সেনিক

d) অ্যাসবেসটোসিস- দমকলকর্মী উঃ (c)

46. কোন গাছ পুনরুদ্ধারের জন্য আমাদের রাজ্যে JFM প্রকল্পের সূচনা হয়েছিল:

a) সুন্দরী b) ঘৃতকুমারী c) গুলঞ্চ d) শালগাছ উঃ (d)

47) পরিবেশ সম্বন্ধীয় মামলার নিষ্পত্তি করে কোন কর্তৃপক্ষ?

a) WWF b) গ্রিনবেঞ্চ c) স্থানীয় পঞ্চায়েত d) পৌরকর্তৃপক্ষ উঃ (b)

 

লেখক : বিশিষ্ট শিক্ষক ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ